বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ জুন ২০২৫ ১৬ : ৩৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: স্বপ্ন ভারতের জাতীয় সিনিয়র দলে খেলা। স্বপ্ন একটা পাকাপাকি চাকরি পাওয়া। সেই স্বপ্নকে বাস্তব করতে চলছে লড়াই। ভদ্রেশ্বর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবে ভলি খেলেন অনেক তরুণ, তরুণী।
তাঁদের মধ্যে অনেকেই রাজ্যের হয়ে ভলি খেলছেন। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার লড়াই চলছে তাঁদের। লড়াই একটা ভাল চাকরি পাওয়ার।
জাতীয় দলে খেলা ভলি খেলোয়ার কুণাল দাস, গত বছর ভারতের অনূর্ধ্ব ১৮ দলের অধিনায়ক ছিলেন। এশিয়ান চ্যাম্পিয়ানশিপ খেলেছেন। এবার অনূর্ধ্ব ১৯ দলের হয়ে উজবেকিস্তান থেকে ব্রোঞ্জ মেডেল জিতে ফিরেছেন।
কুণাল জানান, 'ভলি খেলে এখন চাকরি পাওয়া কঠিন।বাংলায় সুযোগ কম। আমি নিজে বাংলা ছেড়ে হরিয়ানায় ছিলাম। এখন কেরলে আছি। যে খেলোয়াররা দেশের হয়ে, রাজ্যের হয়ে খেলছেন, তাঁদের একটা চাকরির ব্যবস্থা হলে, তাঁরা নিশ্চিতে খেলতে পারেন। কারণ বেশিরভাগ ভলি খেলোয়ার নিম্ন আয়ের পরিবার থেকে আসেন।'
সুষমা সাউ ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব থেকে ভলি খেলে ইস্টার্ন রেলওয়েতে চাকরি করছেন। তিনি বলেন, 'আমার স্বপ্ন ভারতের সিনিয়র দলের হয়ে খেলা এবং ইন্ডিয়ান রেলওয়ের হয়ে খেলা। খুব কম বয়সে চাকরি পেয়েছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।সাফল্য আসবেই কঠোর পরিশ্রম করলে। ক্লাবের কোচের সহযোগীতা পেয়েছি অনেক।'
ভদ্রেশ্বরের ভলি খেলার চর্চা অনেক দিনের। বেশ কয়েকটি ক্লাব রয়েছে, যেখানে অনেক ছেলেমেয়েরা ভলি খেলেন। নিজেদের ভবিষ্যৎ তৈরি করে এবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান। ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব সেরকমই একটি ক্লাব।
ইউএসি ক্লাবের সহ সম্পাদক শুভেন্দু নিয়োগী বলেন, 'আমাদের ক্লাব থেকে অনেক ভলি খেলোয়ার তৈরি হয়েছেন। যাঁরা রাজ্য দেশের হয়ে খেলেছেন। এখন যাঁরা ভলি খেলতে আসেন, বেশিরভাগই আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের। তাই ক্লাবের অনেক দায়বদ্ধতা আছে।সারা বছর ভলি অনুশীলনের জন্য ইনডোর ব্যবস্থা করা হয়েছে সরকারী অনুদানে। আরও কিছু সাহায্য পেলে আগামী দিনে অনেক ভাল খেলোয়াড় দিতে পারবে ক্লাব।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার