সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৫ জুন ২০২৫ ১৬ : ০৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ‘যৌনশিক্ষা’ শব্দটি শুনলেই মাথায় বাজ পড়ে একটা বড় সংখ্যক মানুষের। অথচ সুস্থ শরীর ও মনের বিকাশে এটি যে কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো যায় না। যৌনশিক্ষার অভাবেই এখনও বড় সংখ্যক মানুষ নানান যৌন ক্রিয়াকলাপ নিয়ে ভুল ধারণা পোষণ করেন। এমনই একটি বিষয় হল, হস্তমৈথুন বা স্বমেহন। ইউটিউব-ফেসবুক খুললেই দেখা যায় এইট ফেল স্বঘোষিত বাবাজি কিংবা মাতব্বরেরা বীরদর্পে ঘোষণা করেন, খবরদার! ভুলেও হস্তমৈথুন করবেন না! এমনকী যুবসমাজকে এও বার্তা দেওয়া হয় যেন বিষয়টি এক মহাপাপ। অথচ অল্পবিস্তর বিজ্ঞান চর্চা করলেই জানা যায়, এই ধারণা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। খারাপ তো নয়ই উল্টে নিয়মিত স্বমেহন এবং বীর্যপাতে ভাল থাকে শরীর। দূরে থাকে ক্যানসার। হ্যাঁ, ঠিকই পড়ছেন।
সাম্প্রতিক একের পর এক গবেষণায় উঠে আসা তথ্য একেবারে সরাসরি নাকচ করে দেয় হস্তমৈথুন সম্পর্কিত যাবতীয় কুসংস্কারকে। হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথ-এর একটি উল্লেখযোগ্য সমীক্ষায় দেখা গিয়েছে যে, নিয়মিত বীর্যপাত প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
প্রায় দুই দশকব্যাপী এই গবেষণা অনুযায়ী, যে সমস্ত পুরুষ মাসে অন্তত ২১ বার বা তার বেশি বীর্যপাত করেন, তাঁদের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম। সমীক্ষায় স্পষ্ট দেখা গিয়েছে যাঁরা মাসে ৪ থেকে ৭ বার বীর্যপাত করেন, তাঁদের তুলনায় ২১ বা ততোধিক বার বীর্যপাত করা পুরুষদের মধ্যে এই ক্যানসারের ঝুঁকি প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত কম। এই গবেষণাটি প্রায় দুই দশক ধরে হাজার হাজার পুরুষের উপর করা হয়েছে। কাজেই এর ফল নিয়ে সন্দেহের অবকাশ প্রায় নেই বললেই চলে।
এর নেপথ্যে সম্ভাব্য কারণ হিসেবে বিজ্ঞানীরা মনে করছেন, নিয়মিত বীর্যপাতের ফলে প্রোস্টেট গ্রন্থি থেকে পুরনো কোষ এবং সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়। পাশাপাশি বীর্যপাতের ফলে প্রোস্টেটের প্রদাহ কমে, যা প্রোস্টেট ক্যানসারের একটি অন্যতম প্রধান কারণ।
তবে বিশেষজ্ঞদের সাফ কথা এই অভ্যাসের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাত্রা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ধূমপান বর্জনের মতো বিষয়গুলোও ক্যানসার রোধে সমান গুরুত্বপূর্ণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ