শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৪ জুন ২০২৫ ১৮ : ৫৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বন্ধুর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক। আর তা জানাজানি হতেই বন্ধুর হাতেই খুন হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত রাধাপাড়া গ্রামে। মৃত যুবকের নাম রহিদুল ইসলাম (৩৫)।
মঙ্গলবার বিকেল নাগাদ ভরতপুর থানার অন্তর্গত ঝিকরা গ্রামের একটি মাঠের মধ্যে কবর খুঁড়ে বার করা হলো রহিদুল ইসলামের দেহ। এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ভরতপুর থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম জিগর শেখ এবং তার ভগ্নিপতি আফসার শেখ।
ধৃত দুই যুবককে মঙ্গলবার কান্দি আদালতে পেশ করা হলে তাদের সাত দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করা হয়। এরপর ভরতপুর থানার পুলিশ এবং একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃত দুই যুবক দেখিয়ে দেন কোথায় দেহ পোঁতা রয়েছে। সকলের উপস্থিতিতেই ঝিকরা গ্রামের একটি মাঠের মধ্যে কবর থেকে রহিদুলের দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রের খবর, রাধাপাড়া গ্রামের বাসিন্দা পেশায় সব্জি ব্যবসায়ী রহিদুল ইসলামের সঙ্গে জিগরের দীর্ঘদিন বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই কারণে মাঝেমধ্যেই রহিদুল, জিগরের বাড়িতে যেতেন। সূত্রের খবর, জিগরের বাড়িতে বারবার যাওয়ার ফলে তার স্ত্রীর সঙ্গে রহিদুলের বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রীর সঙ্গে বন্ধুর প্রেমের সম্পর্কের কথা জানতে পারার পর থেকেই জিগর রহিদুলকে খুন করার পরিকল্পনা শুরু করে।
সূত্রের খবর, গত ১৯ তারিখ বৃহস্পতিবার রাত ন'টার পর রাহিদুলকে ফোন করে একটি জায়গায় দেখা করতে বলে জিগর। রহিদুল বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
গত ২০ তারিখে রহিদুলের দাদা কবিরুল ইসলাম ভরতপুর থানায় ভাইয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্ত করতে নেমে সোমবার সন্ধে নাগাদ ভারতপুর থানার পুলিশ জিগর এবং তার ভগ্নিপতি আফসার শেখকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রের খবর, ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় বৃহস্পতিবার ঝিকরা গ্রামের একটি মাঠে তিনজনে মিলে মদ্যপান করে। এরপর রহিদুলকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। পরে আফসার এবং জিগর দু'জন মিলে গ্রামের একটি প্রান্তে মাঠের মধ্যে মাটি খুঁড়ে দেহটি খবর দিয়ে দেয়।
মৃত রহিদুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, 'বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ কাজ থেকে আমার স্বামী বাড়ি ফিরে আসে। এরপর তাকে কেউ ফোন করে ডাকে। কিছুক্ষণের মধ্যে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু তারপর থেকে রহিদুলের আর কোনও খোঁজ পাচ্ছিলাম না।' ওই মহিলা দাবি করেন, 'আমার স্বামীর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। তাই কী কারণে এই খুন তা আমি জানিনা।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার