সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Health Tips: people are paying thousands of dollars to increase height

স্বাস্থ্য | কয়েক ইঞ্চি লম্বা করতেই অস্ত্রোপচারের হিড়িক! ভারতে মাত্র ৬ ইঞ্চি দৈর্ঘ্য বাড়াতে কত খরচ জানেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৪ জুন ২০২৫ ১৮ : ৩৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: একদিকে বডি পজিটিভিটির কথা বলা হচ্ছে সর্বত্র, অন্যদিকে সমানতালে বাড়ছে শারীরিক গঠন বদলে ফেলার হিড়িক। উচ্চতা অন্যদের চেয়ে কম- এই আক্ষেপ থেকে মুক্তি পেতে লক্ষ লক্ষ টাকা খরচ করে যন্ত্রণাদায়ক অস্ত্রোপচারের পথে হাঁটছেন হাজার হাজার মানুষ। চাহিদা একটাই - লম্বা হতে হবে। তবে কষ্ট হোক বা টাকা খরচ হোক, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দৌলতে উচ্চতা বদলে ফেলাও অসম্ভব নয়। কৃত্রিম ভাবে কারও উচ্চতা বৃদ্ধির পদ্ধতির নাম ‘কসমেটিক লিম্ব লেংথেনিং সার্জারি’।

আগে মূলত দুর্ঘটনায় পা ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা জন্মগত ত্রুটির কারণে দুই পা দু’রকম; এমন ব্যক্তিরাই এই অস্ত্রোপচার করাতেন। কিন্তু আজকাল কেবল মাত্র উচ্চতা নিয়ে হীনম্মন্যতা থেকেই অনেকে বেছে নিচ্ছেন এই পথ।

কীভাবে হয় এই অস্ত্রোপচার?
এই প্রক্রিয়ায় প্রথমে রোগীর পায়ের ফিমার বা টিবিয়া হাড় কেটে ফেলা হয়। এর পর একটি ধাতব ফ্রেম বসানো হয় সেই কাটা অংশ বরাবর। এই ফ্রেমের সাহায্যে প্রতিদিন ১ মিমি করে ফাঁক করা হয় হাড়। শরীর যেভাবে ভাঙ্গা হাড় জোড়া দেয়, সেই ভাবেই ওই কাটা অংশে হাড় তৈরির উপাদান জমা হয়।

এই ধাপটি ৩ থেকে ৬ মাস ধরে চলে এবং সম্পূর্ণ সুস্থ হতে এক থেকে দেড় বছর পর্যন্ত সময় লাগতে পারে। ফিজিওথেরাপি, পেইনকিলার ওষুধের প্রয়োগ ও চিকিৎসকের পর্যবেক্ষণ এসময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কতটা বাড়ানো যায়?
সাধারণত পায়ের হাড় ৫-৬ ইঞ্চি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর বেশি বাড়াতে চাইলে ঝুঁকি অনেক বেশি।

খরচ কত?
এই অস্ত্রোপচারের খরচ দেশভেদে ভিন্ন হতে পারে। আমেরিকা বা ইউরোপে যেহেতু অনেক বেশি সচেতনতার সঙ্গে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাই এই দেশগুলিতে খরচ সবচেয়ে বেশি। ৭৫,০০০ থেকে ২ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬২ লক্ষ থেকে ১.৬ কোটি টাকা) পর্যন্ত। ভারতে খরচ ১৫ থেকে ২৫ লক্ষ টাকার মতো।

ঝুঁকি ও সতর্কতা
তবে মাথায় রাখতে হবে এটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। এই অস্ত্রোপচারে সংক্রমণ, নার্ভ ড্যামেজ, হাড় না জোড়া লাগা, দীর্ঘস্থায়ী ব্যথা ইত্যাদির ঝুঁকি খুব বেশি। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেওয়াই সর্বোত্তম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া