বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘প্রেমিকের সঙ্গেই থাকব’, পথের কাঁটা স্বামীকে সরাতে সুপারি দিয়েছিলেন স্ত্রী, নাবালক ছেলে বলে দিল সবটা

Riya Patra | ২৪ জুন ২০২৫ ১৭ : ৪৫Riya Patra

মিল্টন সেন, হুগলি: স্বামী পছন্দ ছিল না। পুরোনো প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে পরিকল্পনা ছিল। আর পরিকল্পনা সফল করতে উপায় ছিল পথের কাঁটা স্বামীকে সরিয়ে দেওয়া।  পরিকল্পনা ছকে নিয়েই, স্বামীকে খুন করার সুপারি দিয়ে ছিলেন খোদ স্ত্রী। বারো বছর পর নাবালক ছেলের সাক্ষীর ভিত্তিতে দোষী সাব্যস্ত হলেন মা-সহ সাতজন।

 ঘটনাটি ঘটেছিল ২০১২ সালের ২৮ মার্চ, পোলবা থানার পাটনা গ্রামে। স্থানীয় বাসিন্দা কৃষ্ণ মালকে গলা কেটে খুন করা হয়। পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলে গেলে, কৃষ্ণ মালের স্ত্রী রীনা মাল পুলিশকে জানিয়েছিলেন, বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতই তাঁকে আর ছেলেকে হাত বেঁধে তার স্বামীকে খুন করে গয়না টাকা লুঠ করে নিয়ে গিয়েছে। দুষ্কৃতিরা তাঁকে ধর্ষন করে বলেও সেই সময় অভিযোগ করেছিলেন রীনা। 

পোলবা থানার পুলিশ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কৃষ্ণ মালের সঙ্গে তাঁর স্ত্রী রীনা মালের বয়সের ফারাক ছিল প্রায় কুড়ি বছরের। তাঁদের বারো বছরের এক ছেলে রয়েছে। 

ধীরে ধীরে জানা যায়, বলাগড়ের জিকো পাল নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রীনার। জিকো বলাগড় থেকে পোলবায় যাওয়া আসা করত বাইক নিয়ে। সেই প্রেমিকের সঙ্গে যুক্তি করে পাঁচজন দুষ্কৃতিকে সুপারি দেওয়া হয় কৃষ্ণকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মাফিক ঘটনার দিন দুষ্কৃতিরা গভীর রাতে কৃষ্ণ মালের বাড়িতে ঢোকে। দরজা খুলে দেন রীনা নিজেই। 

ডাকাচির ছক করলেও, রীনার জিকোর সঙ্গে প্রেম, তার স্বামীকে খুন সাজানো ডাকাতি সব পরিকল্পনা জানতে পারে তদন্তকারীরা। ৪ ঠা এপ্রিল একে একে  অভিযুক্ত- রীনা মাল জিকো পাল, দীপঙ্কর পাল, বিশ্বজিৎ চক্রবর্তী, লক্ষীকান্ত চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী, রাজা দাসকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতের সরকারি আইনজীবী বিদ্যুৎ রায় চৌধুরী জানিয়েছেন, এই মামলায় ১৮ জন সাক্ষী দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য মৃতের নাবালক ছেলের বয়ান। 

ধর্ষনের যে অভিযোগ ছিল তা মেডিক্যাল পরীক্ষায় প্রমাণিত হয়নি বলেও তথ্য। এদিন চুঁচুড়া আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় সাতজনকেই দোষী সাব্যস্ত করেন। আগামী ২৬ জুলাই হবে সাজা ঘোষনা। রীনা মাল গত ১৩ বছর ধরেই হুগলি জেলে বন্দি। চারজন দুস্কৃতি একবার পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালিয়ে গিয়েছিল। আবার ধরা পড়ে পুলিশের জালে। বর্তমানে অভিযুক্ত সকলেই বন্দী রয়েছে বিভিন্ন জেলে।
ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া