বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উপনির্বাচনের ফল ঘোষণার দিনেই কালীগঞ্জে বোমায় আঘাতে মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রীর

নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ২৩ জুন ২০২৫ ১৫ : ০৪Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  ভোটপর্ব মিটতেই মৃত্যু নামল নদিয়ার কালীগঞ্জের পলাশির মুলানদী গ্রামে। সোমবার বিকেলে বোমার আঘাতে মৃত্যু হল দশ বছর বয়সী এক চতুর্থ শ্রেণির ছাত্রী, তামান্না খাতুনের। এই মর্মান্তিক ঘটনার পর এলাকাজুড়ে ছড়িয়েছে শোক ও ক্ষোভ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয় উল্লাসে মেতে ওঠে একদল মানুষ। রাস্তায় দাঁড়িয়ে ছিলেন স্থানীয় বহু বাসিন্দা। সেই সময় আচমকা ছোঁড়া হয় বোমা। তারই আঘাতে গুরুতর আহত হয় তামান্না খাতুন এবং আরও একজন। সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় কালীগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু চিকিৎসকরা তামান্নাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, তামান্না কোনও রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত ছিল না। সে ছিল একজন স্কুলছাত্রী। অথচ রাজনৈতিক হিংসার বলি হতে হল এক নিষ্পাপ শিশুকে। বামফ্রন্টের দাবি, নিহত কন্যাটি তাদের এক কর্মী-সমর্থকের পরিবারের সদস্য। ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। পুলিশ দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

ঘটনার পরই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া নজরদারি চালানো হচ্ছে। তামান্নার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। রাজনৈতিক হিংসার বলি হয়ে শিশু মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া