বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৩ জুন ২০২৫ ০৮ : ৩৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ফের বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহেই মাঝামাঝি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা শক্তি বাড়িতে পরিণত হবে নিম্নচাপে। এর জেরেই থমকে পড়া বর্ষা ফের চাঙ্গা হয়ে উঠতে পারে। তবে বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
স্বাভাবিকের থেকে বেশ খানিকটা আগেই গত গত ২৯ মে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছিল। এরপর টানা কয়েক দিন বৃষ্টি হয়েছে। কিন্তু, তারপরই সাময়িক ভাবে শক্তি হারিয়েছে বর্ষার বাতাস।
এদিকে, দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে গত ১৭ জুন। গত সপ্তাহে দিন কয়েক বৃষ্টির পরই ধাক্কা খেয়েছে বর্ষার গতি। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কম হলেও মেঘলা আকাশ ছিল। কিন্তু, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে অত্যধিক বেশি।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়া নিম্নচাপের জেরে রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হয়েছে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের শুরু হবে বর্ষার বৃষ্টি। বুধ ও বৃহস্পতবার বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। এ ছাড়াও পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদায় ভারী বৃষ্টিপাত হবে। যা চলবে মঙ্গলবার পর্যন্ত। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় আগামী ২৪ ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতও হতে পারে। এ দিন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস (-২.৮), সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস (+০.৪)। বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে যথাক্রমে ৯৪ ও ৮৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২.৬ মিমি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার