বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | খুন করে গভীর নলকূপে দেহ লোপাটের অভিযোগ, গ্রেপ্তার চার

Milton Sen | | Editor: Sourav Goswami ২২ জুন ২০২৫ ২১ : ০২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: দেড় মাস ধরে নিখোঁজ যুবক! শ্বশুর বাড়িতে খুন করে গভীর নলকূপে দেহ লোপাটের অভিযোগ। গ্রেপ্তার যুবকের স্ত্রী, শ্বশুর, শ্যালক ও ভায়রাভাই। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির জাঙ্গিপাড়া থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে নিখোঁজ হয় চন্ডিতলা থানার মশাট এলাকার বাসিন্দা রবীন বিরাজ।

বেশ কিছুদিন ধরে জাঙ্গিপাড়ার কানাইপুরে শ্বশুর বাড়িতে বসবাস করছিল বিরাজ। দেড় মাস আগে শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ হয় সে। নিখোঁজের অভিযোগ দায়ের হয় জাঙ্গিপাড়া থানায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানাতে পারে বিরাজ কে খুন করা হয়েছে। খুনের সঙ্গে যুক্ত তার স্ত্রী অপর্ণা বিরাজ। পুলিশি তদন্তে উঠে আসে খুনের পর দেহ লোপাটের তথ্য। কানাইপুর এলাকার কৃষি জমিতে সেচের জন্য বসানো আছে গভীর নলকূপ। সেই নলকূপের গর্তে দেহ ফেলে লোপাট করা হয়েছে এমনই সন্দেহ পুলিশের। তদন্ত এগিয়ে নিয়ে যেতে রবিবার সকালে ওই এলাকা ঘিরে রাখে পুলিশ।

পুলিশ সূত্রে খবর যুবক তার স্ত্রীকে বিয়ের পর থেকে শারীরিক অত্যাচার করত। তাই স্ত্রী বাপের বাড়ি চলে যায়। সেখানে গিয়েও চলত অত্যাচার।সম্ভবত সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে রবীনকে খুন করে তার শ্বশুরবাড়ির লোকজন। মৃতের ভাই জাঙ্গীপাড়া থানার অভিযোগ দায়ের করেন। তারপরই এদিন চরাজনকে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের চার দিনের পুলিশ হেফাজতে নিয়েছে জাঙ্গীপাড়া থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এবং সঙ্গে নিয়ে দেহ উদ্ধারের চেষ্টা করা হবে পুলিশের তরফে জানানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া