বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Milton Sen | | Editor: Sourav Goswami ২২ জুন ২০২৫ ২০ : ৫৭Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: দিনে সাত ঘন্টা অনুশীলন বাঁধাধরা। তার ফলও মিলেছে হাতেনাতে। মাত্র সাত বছর বয়সে জাতীয় স্তরে ক্যারাটেতে পরপর দু বছর সোনা জিতেছে হুগলির রক্তিম। চলতি মাসের ১৩ থেকে ১৫ তারিখ উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত হয় জাতীয় ক্যারাটে প্রতিযোগিতা। সেখানে কুমিত বিভাগে সোনা জয় করে চুঁচুড়ার রক্তিম মন্ডল। ভারতের বিভিন্ন রাজ্যের ২৮ জন প্রতিযোগি খেলায় অংশগ্রহণ নেয়। তার মধ্যে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে একমাত্র রক্তিম। আর তার এই সাফল্যে খুশি তার পরিবার এবং তার কোচ। ইতিমধ্যেই পাড়ার ক্লাব থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।
গত বছর দিল্লিতে ২৮ টি রাজ্যের মধ্যে ন্যাশনাল প্রতিযোগিতা হয়েছিল , সেখানেও সোনা জিতেছিল সে।হুগলির চুঁচুড়ার ষষ্ঠী তলায় বাসিন্দা রক্তিম মন্ডল। তার বাবা ঝন্টু মার্বেল কন্ট্রাক্টার ও মা মৌমিতা গৃহবধূ। রক্তিমের বাবা যা উপার্জন করে তাই দিয়েই চলে তাদের সংসার। তবে ছেলেকে খেলাধুলায় তারা মা বাবা কোনদিনও বাধা দেয়নি। ছেলেকে বরং উৎসাহ দিয়েছেন। বর্তমানে চুঁচুড়া চকবাজার এ্যাবট শিশু হলে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে রক্তিম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার চরম আগ্রহ তার। শুরুতে স্কুলে যাওয়ার পথে স্থানীয় ক্লাবে ক্যারাটে খেলা দেখতো। তখন থেকেই তার খেলার প্রতি আগ্রহ জন্মায়। চার বছর বয়সে তার মা তাকে স্থানীয় কোচের কাছে ভর্তি করেন। কিন্তু কোভিডের কারণে এক বছর তা বন্ধ ছিল।
রক্তিমের যখন পাঁচ বছর বয়স, তখন স্থানীয় ক্যারাটে কোচ দিব্যেন্দু দাস এর কাছে তাকে ভর্তি করে। সেখানে দু'বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছে খুদে খেলোয়ার। প্রতিদিন সকাল বিকাল ৬ থেকে ৭ ঘন্টা নিয়ম করে চলে তার অনুশীলন। রক্তিম এর মা মৌমিতা দাস জানান, ছেলের এই সাফল্যের জন্য পুরো কৃতিত্বই তার কোচের। কারণ তিনি ছেলেকে যেভাবে গাইড করেন তার জন্যই ছেলে আজ এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে। ছেলে যখন খেলছিল তখন তার কিছুটা ভয় লাগছিল ঠিকই, কিন্তু যখন গোল্ড পেল সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যায়। স্কুলের শিক্ষাকরাও সাহায্য করেন।
রক্তিম জানিয়েছে, ক্যারাটে তে সে গত বছরেও গোল্ড পেয়েছে। এ বছরও গোল্ড পেলো। আগামী দিনে আরও ভালো করে খেলতে চায় সে। রক্তিম এর কোচ দিব্যেন্দু দাস বলেন, রক্তিম গোল্ড পেয়েছে। এটা তাঁর কাছে খুব গর্বের। কারণ ও খুব পরিশ্রম করে। ও যেভাবে খেলে তাতে ওকে খুব একটা বেশি শেখাতে হয় না। প্রথমে জেলা তারপর রাজ্য স্তরে খেলা হয়। রাজ্যে যে প্রথম হয় সেই একমাত্র ন্যাশনালে খেলতে পারে। রক্তিম গতবছরও দিল্লিতে কিও তে গোল্ড মেডেল নিয়েছিল। এ বছর মোট পাঁচ রাউন্ড খেলে গোল্ড মেডেল পেয়েছে। আগামী দিনে ও আরও ভালো করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার