বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ জুন ২০২৫ ১৯ : ৫৬Kaushik Roy
মিল্টন সেন: পহেলগাঁওয়ের ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিদেশনীতি নিয়ে তীব্র ভাষায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। শনিবার শ্রীরামপুরে একটি দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, ‘ভারতবর্ষ এত অপদার্থ প্রধানমন্ত্রী আগে কখনও দেখেনি’। সাংসদ কল্যাণ ব্যানার্জির বক্তব্য অনুযায়ী, ‘মাত্র চারজন জঙ্গি হেঁটে এসে পহেলগাঁওয়ে পর্যটকদের গুলি করে মেরে দিল। কোথায় ছিল সিআইএসএফ, বিএসএফ, সেনাবাহিনী?
আপনি বলেছিলেন ‘ঘর মে ঘুসকে মারেঙ্গে’। আমরা তো চেয়েছিলাম, আপনি সত্যিই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করুন। কিন্তু সেই সময়ই আপনি সিজফায়ার করে দিলেন! এ তো সেঞ্চুরির আগে ইনিংস ডিক্লেয়ার করার মতো’। কল্যাণ ব্যানার্জির অভিযোগ, মোদি সরকার রাজনৈতিকভাবে সুবিধা পেতে ‘যুদ্ধ যুদ্ধ’ নাটক করছে। তিনি জানান, ‘বিহার, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ভোট এলেই যুদ্ধের নাম করে নাটক শুরু হয়। দেশবাসীকে সহানুভূতির জন্য বিভ্রান্ত করা হয়’। সাংসদের দাবি, যুদ্ধ শুরু হওয়ার আগে বিরোধী দলগুলিকে বৈঠকে ডাকা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-সহ বিরোধী নেতারা কেন্দ্রকে সমর্থনের আশ্বাসও দিয়েছিলেন।
কল্যাণ বলেন, ‘তখন গোটা দেশ মোদির পাশে দাঁড়িয়েছিল। ভাবা হয়েছিল পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা হবে। কিন্তু শেষমেশ কিছুই হল না’। তিনি ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমে পোস্ট নিয়েও প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে বলেন, ‘ট্রাম্প বলেছিলেন, তাঁর হস্তক্ষেপেই সিজফায়ার হয়েছে। মোদিজি কেন এক্স হ্যান্ডেলে স্পষ্ট করেননি সেটি মিথ্যা? কেন চুপ থাকলেন?’ হিন্দি ভাষা নিয়ে অমিত শাহের মন্তব্যেও কল্যাণ কটাক্ষ করে বলেন, ‘আপনি বলছেন, ইংরেজি বলতে লজ্জা পাবে আগামী প্রজন্ম। তাহলে আপনার ছেলে জয় শাহ কেন হিন্দি মিডিয়ামে পড়েননি? আপনার নাতিরা কোন মিডিয়ামে পড়ে? ভাষা নিয়ে শিক্ষা দিতে গেলে আগে নিজের পরিবারকে দেখান’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার