বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২১ জুন ২০২৫ ২১ : ২৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বর্ষার সময় গজিয়ে ওঠা লম্বা ঘাসে পথ হারালেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি'র এক জওয়ান। পথ ভুল করে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করলেও সৌজন্য দেখিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে তাঁকে তুলে দিলেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের আধিকারিকেরা। ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বয়রাঘাট এলাকায়। সৌজন্য দেখিয়ে ওই বিজিবি জওয়ানের বিরুদ্ধে কোনও আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়নি ভারতীয় প্রশাসনের তরফে।
বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এন কে পান্ডে জানিয়েছেন, 'শনিবার সকালে এক বিজিবি জওয়ান আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেন। এরপর দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর আজই ওই জওয়ানকে বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।'
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বয়রাঘাট এলাকা দিয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী একটি গ্রামে টহলরত এক বিজিবি জওয়ান পথ ভুল করে ভারতীয় সীমান্তে প্রবেশ করে ফেলেছিলেন। গোটা ঘটনাটি দেখতে পেয়ে সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ জওয়ানরা তাঁকে ধরে ফেলেন এবং বিএসএফ ক্যাম্পে নিয়ে আসেন।
বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, যে এলাকা দিয়ে বিজিবির ওই জওয়ান ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল সেখানে কোনও কাঁটাতারের বেড়া নেই। এর পাশাপাশি বর্ষার কারণে ওই এলাকায় প্রচুর বড় বড় ঘাস জন্মেছে। তার ফলে আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণকারী পিলারগুলো খালি চোখে দেখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি জানান, এর ফলে পথ ভুল করে বিজিবির ওই জওয়ান আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন।
এরপর বিএসএফের তরফ থেকে বিজিবির ওই জাওয়ানকে স্থানীয় একটি ক্যাম্পে নিয়ে আসা হয় এবং গোটা ঘটনাটি বাংলাদেশে তাদের 'কাউন্টারপার্ট'কে জানানো হয়। এর কয়েক ঘন্টা পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকেরা বৈঠকে বসেন। বিএসএফ সূত্রের খবর, শনিবার সন্ধ্যা নাগাদ ওই বিজিবি জওয়ান বাংলাদেশে ফিরে গিয়েছেন।
প্রসঙ্গত, এই মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদের সুতি থানার নুরপুর বিওপি এলাকায় দহলদারি করার সময় বিএসএফের এক জওয়ানকে কিছু বাংলাদেশি দুষ্কৃতী আক্রমণ করে এবং তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ছিনতাই করে বাংলাদেশে পালিয়ে যায়। ওই বিএসএফ জওয়ান বাংলাদেশি দুষ্কৃতীদেরকে তাড়া করে সেই দেশের বেশ কিছুটা ভেতরে ঢুকে পড়েছিলেন। সেই সময় স্থানীয় নাগরিক এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাঁকে বেশ কিছুক্ষণ 'অবৈধভাবে' আটকে রেখেছিলেন।
ওই বিএসএফ জওয়ানকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখার একটি ভিডিও ভাইরাল হয় (যার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি)। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকারা বৈঠক করে বিএসএফের ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হন। তবে ভারতীয় সীমান্তে ভুল করে ঢুকে যাওয়ার পরও এই দেশের কোনও নাগরিক বা সীমান্তরক্ষী বাহিনীর তরফে বিজিবির ওই জওয়ানকে কোনও রকম অসম্মান করা হয়নি বলেই জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার