শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | এলাকা দখলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, এক নাবালক‌–সহ বোমা বিস্ফোরণে মৃত দুই 

Rajat Bose | ২১ জুন ২০২৫ ১৭ : ৫৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রাম দখলদারি ঘিরে শুক্রবার রাত থেকেই শুরু হয় তুমুল উত্তেজনা। জানা গিয়েছে, দীর্ঘদিন ফেরার থাকা এলাকার বাসিন্দা শেখ নঈমুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি গ্রামে ঢোকার চেষ্টা করতেই শুরু হয় সংঘর্ষ। স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় শেখ মনিরের নেতৃত্বে একদল লোক তাদের বাধা দেয়। শুরু হয় মারামারি। শেষপর্যন্ত ফিরে যায় মঈনুদ্দিন ও তার লোকজন। 

শনিবার সকালেও ফের গ্রামে ঢোকার চেষ্টা করে তারা। সেই সময় এলাকায় একটি পুকুর পাড়ে মনিরের দলবল বোমা বাঁধছিল বলে অভিযোগ। আচমকাই সেখানে ঘটে যায় বিস্ফোরণ। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হন। এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। মৃতদের মধ্যে একটি ১০ বছরের নাবালক আছে বলেও তাঁরা জানান। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি বলেন, ঘটনায় দু’‌জনের মৃত্যু হয়েছে। তিনজন আহত হয়েছেন। 

ঘটনার পরেই এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। জানা গিয়েছে, প্রাথমিকভাবে বাধা পেয়ে সকালে বেশ কিছুক্ষণ গ্রামে ঢুকতে পারেনি পুলিশ। বেলার দিকে আরও পুলিশ আসে এবং গ্রামের ভিতর প্রবেশ করে। দোষীদের খোঁজ চালানো হচ্ছে। উত্তেজনা থাকায় জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশকর্মী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া