বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | টিনের চাল ভেদ করে পড়ছে জল, শিক্ষক-পড়ুয়ার মাথায় ছাতা, পান্ডুয়ার স্কুলের অবস্থা দেখে কড়া পদক্ষেপ প্রশাসনের

Kaushik Roy | ২০ জুন ২০২৫ ১৭ : ১০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ক্লাসরুমে পড়াশোনা চলছে পুরোদমে, ছাত্র এবং শিক্ষক রয়েছেন। কিন্তু সকলকে পড়াশোনা করতে হচ্ছে ছাতা মাথায় দিয়ে। ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে। এমনই এক ছবি ভাইরাল হয়েছে হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলে। জানা গিয়েছে, পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলে মোট ৬৮ জন পড়ুয়া রয়েছে। শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর জন্য চারটি ক্লাস রুম রয়েছে।

যার মধ্যে দুটি কক্ষের ওপর রয়েছে টিনের চাল। সেই ঘরের চাল নষ্ট হয়ে যাওয়ায় বর্ষায় তা ভেদ করে জল পড়ছে ক্লাসরুমে। সেই জলের মধ্যেই ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, ‘২০২৩ সালে আমি স্কুলে যোগ দিই। তার আগে থেকেই টিনের ঘর দুটির অবস্থা খারাপ। আমি প্রশাসনের সব জায়গায় জানিয়েছি। ইতিমধ্যেই দুটি ত্রিপল দেওয়া হয়েছে’। গত বছর ঘর সংস্কারের জন্য আনুমানিক কত খরচ হতে পারে তার হিসাব পাঠানো হয়েছে।

স্কুলে পড়াশোনার মান যথেষ্ট ভাল, কিন্তু ঘরের এই অবস্থা বর্তমানে অসুবিধার মুখে পড়তে হচ্ছে পড়ুয়াদের। গ্রামবাসীরাও একই কথা জানান। পান্ডুয়ার তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, ‘স্কুলের বিষটা প্রশাসনের সঙ্গে কথা বলে কাজ করা হবে’। পান্ডুয়ার বিডিও শ্রেবন্তী বিশ্বাস জানিয়েছেন, ‘২০২৪ সালে পাঁচপাড়া স্কুলের জন্য মোট ১১ লক্ষ টাকার হিসাব পাঠানো হয়েছে। এমনকি, বৃহস্পতিবার স্কুলে দুটি ত্রিপলও পাঠানো হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে ব্লক প্রশাসন’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া