বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২০ জুন ২০২৫ ১৬ : ৪২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চন্দননগরের খলিসানি মহাবিদ্যালয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার, শিরোনাম ‘স্বাধীনতা-উত্তর ভারতে নারী ক্ষমতায়ন’। এই সেমিনারে অংশগ্রহণ করেছেন দেশ-বিদেশের মোট ৭৭ জন প্রতিনিধি। ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন কলেজ ও দেশের নানা প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গবেষকরা তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করছেন। পাশাপাশি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও অনলাইনের মাধ্যমে এই সেমিনারে যুক্ত হয়েছেন।
ভারত স্বাধীন হওয়ার পর নারীরা কীভাবে সমাজ, প্রশাসন ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এটাই সেমিনারের মূল আলোচ্য বিষয়। নারীরা বর্তমানেও কীভাবে অবদান রেখে চলেছেন সেই প্রসঙ্গও তুলে ধরা হবে। ঘরে কিংবা বাইরে কিংবা যুদ্ধক্ষেত্রে—নারীরা কোথাওই পিছিয়ে নেই। সম্প্রতি ‘অপারেশন সিঁদুরে’ ভারতীয় সেনাবাহিনীর প্রথম সারিতে মহিলা সেনাদের অংশগ্রহণ এই বাস্তবতার আরও এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সেমিনারের উদ্বোধনী ভাষণে খলিসানি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নারী ক্ষমতায়ন নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে আলোচনা চলছে। কোথায় নারীরা এগিয়ে গেছেন, কোথায় এখনও বাধার মুখে পড়ছেন, এইসব বিষয়ে গবেষক ও অধ্যাপকরা আলোকপাত করছেন। সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধানের পথ খোঁজার চেষ্টাও চলছে এই মঞ্চে’।
জানা গিয়েছে, এই আন্তর্জাতিক সেমিনারে দু’দিনের টেকনিক্যাল সেশনে মোট ৬৫টি গবেষণাপত্র উপস্থাপিত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে নারী-পুরুষ সমতা, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, রাজনৈতিক ক্ষমতায় নারীর প্রতিনিধিত্ব সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে সেমিনারে। এই সেমিনার বর্তমান সমাজে নারীদের অবস্থান এবং আগামী দিনের দিশা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পরিসর তৈরি করছে বলেই মনে করছেন অংশগ্রহণকারীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার