বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ জুন ২০২৫ ১৯ : ৩৬Kaushik Roy
মিল্টন সেন: দিঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলিকে কেন্দ্র করে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। গুণমান থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, প্রতিটি ধাপে রয়েছে কড়া নজরদারি। সিসিটিভির সরাসরি পর্যবেক্ষণের মধ্যেই চলছে প্রসাদ তৈরির কাজ। বৃহস্পতিবার থেকে হুগলির চুঁচুড়ার চকবাজারের বিখ্যাত এক মিষ্টির দোকানে শুরু হয়েছে প্রসাদ প্রক্রিয়াকরণের কাজ।
দোকানের কর্ণধার রতন মণ্ডল জানিয়েছেন, ‘বুধবার দিঘার মন্দির থেকে মহাপ্রসাদ এসে পৌঁছেছে চুঁচুড়ায়। বৃহস্পতিবার সকালে স্নান সেরে ১২ জন দক্ষ কারিগর খোয়া ক্ষীর ও মহাপ্রসাদ মিশিয়ে গজা, প্যাড়া প্রভৃতি মিষ্টি তৈরি করতে শুরু করেছেন’। জানা গিয়েছে, এই মিষ্টির দোকানে প্রসাদ তৈরি হলেও প্যাকিং হবে হুগলি চুঁচুড়া পুরসভার হলঘরে। সেখানেও থাকছে সিসিটিভির তত্ত্বাবধানে কাজের ওপর নজরদারি। এই প্রসাদ তৈরির বিনিময়ে দোকানের মালিককে প্রতি প্রসাদে ২০ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা জানিয়েছেন, ‘সম্পূর্ণ নিষ্ঠা সহকারে এবং যথাযথ মান নিয়ন্ত্রণ বজায় রেখেই চলছে কাজ। ইতিমধ্যেই প্যাকিং বাক্স এসে পৌঁছেছে। শুক্রবার সকাল থেকে প্যাকিং শুরু হবে, যেখানে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাজে যুক্ত হবেন’।
প্যাক করা প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে রেশন ডিলারদের কাছে। শনিবার সকাল থেকে শুরু হবে প্রসাদ বিলির কাজ। প্রতিটি প্যাকেটে থাকবে প্রভু জগন্নাথদেবের ছবি এবং প্রসাদের উপকরণ। মহকুমাশাসক আরও জানিয়েছেন, ‘বিলি চলাকালীন রেশন দোকান বন্ধ রাখা যাবে না। প্রসাদ দ্রুত বিলির লক্ষ্যে কাজ চলবে একসঙ্গে। শুধুমাত্র রথের দিন প্রসাদ বিলি বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। রথের পরদিন থেকে আবার শুরু হবে প্রসাদ বিতরণ। উল্টো রথের পরের দিন সম্পূর্ণ বিতরণ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।
ছবি: পার্থ সাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার