বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ছেলেমেয়েদের স্কুলে পাঠান, মাইক হাতে রাস্তায় রাস্তায় স্কুলের শিক্ষকরা

AD | ১৯ জুন ২০২৫ ১৯ : ২৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ করেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কমে গিয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার পর এই এলাকার একাধিক সরকারি বিদ্যালয়ে এলাকায় ঘটে যাওয়া অশান্তির কারণে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থেকে যাওয়ায় সময় মতো ক্লাস শুরু করা যায়নি। তবে প্রশাসনিক পদক্ষেপে ওই সরকারি বিদ্যালয়গুলি থেকে ধীরে ধীরে নিরাপত্তা বাহিনী সরে যেতে শুরু করেছে। 

কিন্তু তারপরও দেখা দিয়েছে এক নতুন সমস্যা। সামশেরগঞ্জের একাধিক সরকারি বিদ্যালয় এলাকায় অশান্তির কারণে গরমের ছুটির আগে থেকেই বন্ধ থাকায় বহু ছাত্রছাত্রীর বিদ্যালয় যাওয়ার অভ্যাস বন্ধ হয়ে গিয়েছে। তার ফলে স্কুল খোলার পর নতুন করে ক্লাস শুরু হলেও বহু বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার অত্যন্ত নগণ্য বলে জানা গিয়েছে। 

এবার ছাত্র-ছাত্রীদের স্কুলে ফেরাতে পথে নেমে পড়লেন সামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর -২ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের পথে ঘুরে ঘুরে তাঁরা ছাত্রছাত্রীদের ফের স্কুলে আসার আবেদন করেন। সেই সঙ্গে অভিভাবকদের এই বিষয়ে উদ্যোগী হতে আহ্বান জানান। 

ওই স্কুলের সহকারী শিক্ষক মহম্মদ আক্রামুল হোদা বলেন, 'স্কুল খোলার পর থেকে প্রত্যেকদিন শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত হাজিরা দিলেও ছাত্রছাত্রীদের উপস্থিতি যথেষ্ট কম। ছাত্রছাত্রীরা যাতে ফের একবার বিদ্যালয়ে আসে সেই কারণে আজ আমরা বাড়ি বাড়ি ঘুরেছি এবং অভিভাবকদের তাঁদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর প্রয়োজনীয়তার কথা বুঝিয়ে বলেছি।'
 
তিনি বলেন, 'ছাত্রছাত্রীদের স্কুলে না যাওয়ার কারণ খুঁজতে গিয়ে আমরা দেখতে পেলাম বহু অভিভাবক জানেন না বিদ্যালয়ে ফের পড়াশোনা চালু হয়ে গিয়েছে। তার ফলে তাঁদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তাঘাটে-মাঠে খেলা করে বেড়াচ্ছে। কেউ পুকুরে স্নান করছে আবার কেউ আমবাগানে ঘুরে বেড়াচ্ছে।'
 
ওই শিক্ষক দাবি করেন, 'আজকে মাইক হাতে গ্রামে ঘুরে ঘুরে প্রচার করার পর যথেষ্টই কাজ হয়েছে। বহু অভিভাবক আমাদের প্রচারে  সাড়া দিয়ে তাঁদের বাড়ির ছেলেমেয়েদের আজ থেকেই নতুন করে স্কুলে পাঠানো শুরু করেছেন।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া