বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | লক্ষ্মীর ভান্ডারের টাকায় সিসিটিভি, সঙ্গে কন্ট্রোল রুম, ঘরের লক্ষ্মীকে রক্ষা করতে মহিলাদের অভিনব উদ্যোগ

Sumit | ১৯ জুন ২০২৫ ১৮ : ৫৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নিরাপত্তার দায়িত্ব শুধু প্রশাসনের নয়। থাকে সাধারণ মানুষের ভূমিকাও। চাইলে সচেতন নাগরিক নিজেই গড়ে তুলতে পারেন নিরাপত্তার পাঁচিল। সেটাই করে দেখালেন রাজপুর-সোনারপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এলাকায় নিজেদের ও চাঁদা তোলা অর্থের বিনিময়ে বসালেন সিসিটিভি ক্যামেরা। 

 

কেউ দিয়েছেন চাকরির বেতনের অংশ আবার কেউ বা দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার থেকে পাওয়া অর্থ। কেউ এগিয়ে এসেছেন তাঁর টিউশনির মাধ্যমে উপার্জিত অর্থ হাতে নিয়ে। খরচ হয়েছে প্রায় ১ লক্ষ টাকা। এই টাকায় এলাকায় ক্যামেরা যেমন বসানো হয়েছে তেমনি খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। যেখানে পালা করে নজর রাখছেন মহিলারাই।‌

 

এপ্রসঙ্গে এলাকার বাসিন্দা ঝর্না চক্রবর্তী নামে এক বৃদ্ধা বলেন, 'বার্ধক্যভাতার টাকা দিয়েছি। কিন্তু এটাই এই টাকার সবচেয়ে সঠিক ব্যবহার বলে মনে করছি। আগে ভয় করত। এখন বুকটা বেশ শক্ত শক্ত লাগে।' 

 

উদ্যোগের প্রশংসা করেছেন এলাকায় কাউন্সিলর সন্দীপ নস্কর। তিনি বলেন, মূল রাস্তায় সিসিটিভি বসানো গেলেও অলিগলিতে নজর দেওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এই মহিলাদের উদ্যোগ নিঃসন্দেহে অনন্য উদাহরণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া