মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৮ জুন ২০২৫ ১৮ : ১৭Riya Patra
মিল্টন সেন,হুগলি: রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে শ্রীরামপুর মাহেশে সাজো সাজো রব। বসেছে মেলা। বহু পূণ্যার্থীর ভিড় হবে। স্বাভাবিক ভাবেই প্রস্তুতিও তুঙ্গে।
আগামী ২৭ জুন রথযাত্রা। শ্রীরামপুরের মাহেশের ৬২৯ বছরের রথযাত্রা দেশের দ্বিতীয় প্রাচীন। প্রত্যেক বছরই জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাহেশের রথযাত্রায় উপচে পড়ে হাজার হাজার ভক্তের ভিড়। এবছর তার অন্যথা হবেনা। তাই শুরুতেই রথের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারীকরা।
খতিয়ে দেখেন শ্রীরামপুরে রথের যাত্রা পথ। জিটি রোডের উপর সব কিছু ঠিক আছে কিনা দেখেন আধিকারিকরা। পরে মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইতদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। উপস্থিত ছিলেন,জেলাশাসক মুক্তা আর্য,চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি,চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন,ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস,এসডিও শম্ভুদীপ সরকার,শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা প্রমুখ। পর্যবেক্ষণ শেষে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, ‘জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা হয়েছে। মাহেশের রথের বহু মানুষের ভিড় হয়। আলোচনা হয়েছে সেই ভিড়কে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেই বিষয়ে নিয়ে। মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেই বিষয়গুলি গুরুত্বসহকারে দেখা হবে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ওয়াচ টাওয়ার থাকবে। রথে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সর্বদা প্রস্তুত থাকবে প্রশাসন।‘
জেলা শাসক মুক্তা আর্য্য জানিয়েছেন, ‘রথযাত্রার উৎসব শান্তিপূর্ণভাবে করে তুলতে প্রস্তুত জেলা প্রশাসন।‘
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার