শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সাংসদকে নোংরা ভাষায় আক্রমণ, দোষী সাব্যস্ত শিক্ষক দম্পতি

Rajat Bose | ১৮ জুন ২০২৫ ১৭ : ৫৫Rajat Bose

মিল্টন সেন, হুগলি:‌ সাংসদকে নোংরা ভাষায় আক্রমণ। জাতপাত নিয়ে গালাগাল দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হলেন শিক্ষক দম্পতি! আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় রিষড়ার বাসিন্দা নাসিম আখতার ও তার স্ত্রী আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া জেলা আদালত। সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার। 


ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ৬ সেপ্টেম্বর।


আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসিম আখতার ও তার স্ত্রী আনাসরি খাতুন একটি বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা। তাদের বাড়িতে নাকি সেক্স র‌্যাকেট চলত। এই অভিযোগ পেয়ে সাংসদ ও তাঁর স্বামী সেখানে যান। সে সময় সাংসদকে জাত তুলে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এমনকী শ্লীলতাহানির অভিযোগও উঠেছিল। সেই মামলার বিচার পর্ব চলে চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ স্পেশাল কোর্টে। আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে অভিযোগের দুটি ৩৫৪ ও ৫০৬ ধারা থেকে মুক্তি দেন। আর থ্রি এক্রোসিটি এসসি এসটি অ্যাক্টে তাদের দোষী সাব্যস্ত করেন। যে ধারায় সর্বোচ্চ পাঁচ বছর সাজা হতে পারে। আদালত থেকে বেরনোর পথে দোষী দম্পতি জানিয়েছেন, তাদের ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তারা উচ্চ আদালতে যাবেন। অভিযুক্তদের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন, যে দিনের ঘটনার অভিযোগ সেদিন ওই সময় দুই অভিযুক্ত শ্রীরামপুর হাসপাতালে ছিলেন। সেক্স র‌্যাকেট চালানোর অভিযোগ আদালত খারিজ করে দিয়েছে। আদালতের রায়ে প্রচণ্ড হতাশ তিনি। এই রায় অপ্রত্যাশিত। তবু আদালত বিচার ব্যবস্থার উপর তাঁর আস্থা আছে। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, প্রাক্তন সাংসদ একজন তপশিলি জাতির মহিলা। অভিযুক্তদের বাড়িতে সেক্স র‌্যাকেট চলছে সেই খবর পেয়ে যখন গিয়েছিলেন তখন প্রাক্তন সাংসদকে জাতপাত তুলে গালিগালাজ করা হয়। মোট নয়জনকে সাক্ষী করা হয়। মামলায় প্রমাণ হয়েছে যে জাতপাত তুলে গালিগালাজ করা হয়েছে। সেই মামলায় বুধবার আদালত দু’‌জনকে দোষী সাব্যস্ত করল। 

ছবি:‌ পার্থ রাহা

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া