শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৮ জুন ২০২৫ ১৬ : ০৯Abhijit Das
বিভাস ভট্টাচার্য
প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে এসে পৌঁছল শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী লোকাল ট্রেন। বুধবার এই ট্রেনটি রানাঘাট স্টেশনে এসে পৌঁছেছে। চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) থেকে ট্রেনটি রানাঘাট পর্যন্ত টেনে নিয়ে এসেছে একটি দূরপাল্লার ট্রেনের ইঞ্জিন। তবে বাণিজ্যিকভাবে চালু করার আগে ট্রেনটিকে আপাতত প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন রেলের এক আধিকারিক।
ওই আধিকারিক জানান, ট্রেনটির বেশ কিছু কাজ এখনও বাকি আছে। যার মধ্যে রয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম বা যাত্রী সুবিধার জন্য মাইকিং-এর বন্দোবস্ত-সহ আরও বেশ কিছু কাজ। সবকিছু সম্পন্ন করেই ট্রেনটি যাত্রী পরিষেবার কাজে লাগানো হবে।
জানা গিয়েছে, ১২ কামরার এই ট্রেনটিতে বসার আসনের সংখ্যা ১১০০। থাকবে আপৎকালীন প্রয়োজনে যাত্রীদের সঙ্গে ট্রেন চালক ও গার্ডের সঙ্গে কথা বলার জন্য 'টক ব্যাক' সিস্টেম। গোটা ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা। প্রতিটি কামরায় বসানো থাকবে ৩০ টনের এসি মেসিন। স্টিল বডি বা ইস্পাত নির্মিত এই ট্রেনে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য আলাদা ব্যবস্থা। সেইসঙ্গে ট্রেনে প্রথম থেকে শেষপর্যন্ত থাকবে 'ভেস্টিবুল' ব্যবস্থা। মেট্রোরেলের মতোই ট্রেন প্ল্যাটফর্মে না ঢোকা পর্যন্ত দরজা খোলা যাবে না।
জানা গিয়েছে, একটি নয়, দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চলাচলের জন্য আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিস আওয়ার্স বা দিনের ব্যস্ত সময়েই চলবে এই শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন। ট্রেনের ভাড়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও রেলের তরফ থেকে জানানো হয়েছে, ১০ কিমি পর্যন্ত টিকিটের মূল্য ২৯ টাকা ধার্য্য করা হয়েছে।.১১ থেকে ১৫ কিমি পর্যন্ত ভাড়া হবে ৩৭ টাকা। এই ট্রেন চালানো হবে শিয়ালদহ-রানাঘাট রুটে।
গোটা বিষয়টি নিয়ে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এই ট্রেন হল সিটি অফ জয় এবং শহরতলীর বাসিন্দাদের শিয়ালদহ ডিভিশনের একটি উপহার।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার