শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অভিভাবক নিয়ে বিভ্রান্তি, একরত্তির ঠাঁই হয়েছিল হোমে, ৪২ দিন পর শিশু ফিরল মাতৃক্রোড়ে

AD | ১৮ জুন ২০২৫ ১৬ : ০৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: অভিভাবক কে তা নিয়ে বিভ্রান্তির জেরে হাসপাতাল থেকে একরত্তি শিশুর ঠাঁই হয়েছিল হোমে।৪২ দিনের টানাপোড়েন শেষে বাবা-মায়ের কাছে ফিরল শিশু।

গত ৫ মে হঠাৎ অসুস্থ হওয়ায় আড়াই বছরের শিশু ঈশা জেনাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেছিলেন তার বাবা-মা। চক বাঁশবেড়িয়া মন্দিরতলার বাসিন্দা দম্পতি অশোক ও অনুপমা জেনার ছোট মেয়ে ঈশা। অশোক বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিক। মেয়েকে ভর্তি করে মা অনুপমা ওড়িশা চলে যান তাঁর মায়ের অসুস্থতার খবর পেয়ে। এদিকে দু’দিন চিকিৎসার পর সুস্থ হলে ঈশাকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল। মা-বাবা অনুপস্থিত থাকায় হাসপাতাল থেকে শিশুকে আনতে গিয়েছিলেন তার জ্যাঠু বটকৃষ্ণ জেনা। ভর্তির সময় অভিভাবকের এক নাম, বাচ্চাকে নিয়ে যেতে এসেছেন অন্য জন!

লিগাল গার্জেন কে তা নিয়ে বিভ্রান্তি হওয়ায় হাসপাতাল চাইল্ড লাইনকে জানায় বিষয়টি। চাইল্ড লাইন দ্রুত পদক্ষেপ নেয়। শিশুটিকে নিয়ে গিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। কমিটি তাকে নবগ্রাম হোমে রাখে। এরপর কেটে গিয়েছে ৪২ দিন। শিশুটির অভিভাবক ওড়িশা থেকে ফিরে এসে মেয়েকে ফিরে পাওয়ার জন্য আবেদন নিবেদন করতে থাকেন। কোনও ভাবেই কিছু হয় না।

পরে জুটমিলের এক শ্রমিক নেতার মাধ্যমে যোগাযোগ হয় বাঁশবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুর্গা রাও-এর সঙ্গে। কাউন্সিলর বাঁশবেড়িয়ার ভাইস চেয়ারম্যান শিল্পী চট্টোপাধ্যায়কে বিষয়টি জানান। শিল্পী হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আইনজীবী নির্মাল্য চক্রবর্তীর সঙ্গে কথা বলেন। কীভাবে শিশুটিকে তার পরিবার ফিরে পাবে সেটা দেখতে বলেন।

আইনজীবী নির্মাল্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মনিদীপা ঘোষের সঙ্গে কথা বলেন। শিশুটিকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে। কিন্তু জটিলতা তৈরি হয় অন্য জায়গায়। হোম থেকে বলা হয়, শিশুটি নাকি তার মা বাবাকে চিনতে পারছে না। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি  জানিয়ে দেয় শিশুটিকে অভিভাবকহীন ঘোষণা করা হবে।

আইনজীবী এরপর হুগলির জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে কথা বলেন। এরপর অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) অমিতেন্দু পাল ডিএসডব্লিউ-র সঙ্গে আলোচনা করেন। অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে শিশুটিকে ফিরে পান তার মা বাবা। স্বভাবতই খুশি শিশুর পরিবার। সামান্য ভুল বোঝাবুঝির জন্য একরক্তি শিশুকে তার পিতামাতা পরিবার ছেড়ে হোমে থাকতে হল এতগুলো দিন।

নির্মাল্য বলেন, “শিশুটি তার জেঠু-জেঠিমার ঘরেই বেশিরভাগ সময় থাকে। তাXদের মা-বাবা বলেও ডাকে। হাসপাতালে ভর্তির পর তাকে যখন ছুটি দেওয়া হয় সেই জেঠুই তাকে আনতে গিয়েছিলেন। আর সেই থেকেই বিভ্রান্তির সৃষ্টি হয়। শিশুটি প্রকৃত মা-বাবা যে রয়েছে সেটা বোঝাতে অনেকটা সময় চলে যায়। তবে সবার চেষ্টায় শিশুটি তার মা বাবার কাছে ফিরে এসেছে এটিই ভাল কথা।“

কাউন্সিলর দুর্গা রাও বলেন, “আমরা বিষয়টা জানার পরেই শিশুকে ফেরানোর উদ্যোগ নিয়েছি। আমরা গরিব সাধারণ মানুষের পাশে সবসময় থাকি। বাচ্চাটিকে আমরা ফিরে পেয়েছি।“


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া