শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কাকদ্বীপে উঠল ৫০ টন ইলিশ, বুধবার থেকেই বাজার গরম, দাম কত হবে

Sumit | ১৭ জুন ২০২৫ ১৯ : ৫৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: যারা এই বর্ষায় মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে বিরাট সুখের খবর। কথায় আছে মাছে ভাতে বাঙালি। মঙ্গলবারই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। আর সেখানেই বাজিমাত। কাকদ্বীপ থেকে ধরা পড়ল ৫০ টন ইলিশ মাছ। গত বছরের তুলনায় এই মাছের পরিমান দেখে খুশি মৎস্যজীবীরা। ফলে তারাও এবার ভাল দামের অপেক্ষায়।


চলতি বছরে এটাই সবথেকে বেশি ইলিশ মাছের দেখা। কাকদ্বীপের মৎস্যজীবীদের মুখে এখন চওড়া হাসি। তারা মনে করছেন সিজনের প্রথমে এই মাছের দেখা পাওয়ার অর্থ এবার ভাল ইলিশ জালে ধরা দেবে। 


স্থানীয় মৎস্যজীবীরা বলেন, এবার তারা ২৫ থেকে ৩০ টি ট্রলায় নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। এটাই তাদের প্রথম ইলিশের সন্ধান। বুধবার থেকেই কলকাতা, হাওড়া সহ বিভিন্ন বাজারে দেখা মিলবে এই রূপোলি ফসলের। এক একটি ইলিশের ওজন ৫০০ থেকে শুরু করে ৯০০ গ্রামের মতো। ফলে স্বাদের ভাগ হবে না বলেও দাবি করেছেন তারা। 


এদিন মৎস্যজীবীরা বলেন, এই ধরণের পরিবেশ ইলিশ মাছ ধরার পক্ষে একেবারে আদর্শ। ফলে জেলেদের জালে মন খুলে ধরা দিয়েছে ইলিশ। প্রধানত জুন থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে ইলিশের সিজন। আর যদি এই হারে ইলিশ আসতে থাকে তাহলে এবার ইলিশ বিক্রিতে রেকর্ড তৈরি হবে বলেই মনে করছেন জেলেরা। 


কাকদ্বীপে প্রায় ৩ হাজার ট্রলার রয়েছে। এগুলি সবই এখন গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে। প্রথমবারে এই ইলিশের দেখা মিলেছে। এবার দ্বিতীয়বারে ফের কত মাছ ওঠে সেটাই দেখার। ইলিশের সঙ্গে জালে আসছে পমফ্রেট এবং কিংফিস। তবে বাজারে ইলিশের দেখা পাওয়ার অর্থ বিরাট প্রাপ্তি বাঙালিদের কাছে। জেলেরা বলছেন, এবার হয়তো আরও বড় ইলিশের দেখা মিলবে। বর্ষা আসতেই ইলিশের দেখা মেলাতে তাই বাড়তি খুশি মৎস্যজীবীরাও। এবার বাজার থেকে ইলিশ কিনে পাতে পড়ার অপেক্ষা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া