শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৭ জুন ২০২৫ ১৯ : ৩৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতের জাতীয় সঙ্গীত সঠিকভাবে গাইতে না পারায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকার এক যুবককে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল মুম্বাই পুলিশ এবং বিএসএফের বিরুদ্ধে। যদিও রাজ্য সরকারের উদ্যোগে এবং মুর্শিদাবাদ পুলিশের তৎপরতায় বিএসএফ এবং বিজিবি-র মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর দু'দিন আগে তিনি দেশে ফিরতে পেরেছেন। মঙ্গলবার ওই ব্যক্তি ভগবানগোলার হোসেননগরে নিজের বাড়িতে ফিরে এসেছেন। তার আগে এদিন ভগবানগোলা থানায় তাঁকে পুলিশের তরফে সংবর্ধনা দেওয়া হয়।
সম্প্রতি মুম্বাই পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের চার যুবক-মেহবুব শেখ, নাজিমউদ্দিন মন্ডল, শামীম খান এবং মিনারুল শেখকে গ্রেপ্তার করে। মেহবুবের বাড়ি ভগবানগোলায়, নাজিমুদ্দিন ও শামীমের বাড়ি হরিহরপাড়া এবং মিনারুল বেলডাঙার বাসিন্দা । গ্রেপ্তারির পর মুম্বাই পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দেয়। সীমান্ত রক্ষী বাহিনীর তরফে ধৃতদের বাগডোগরা বিমানবন্দরে এনে কোচবিহারের একটি সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে অভিযোগ।
বিভিন্ন সমাজমাধ্যমে তাঁদের পরিজনরা বাংলাদেশে আটকে থাকার কথা জানতে পেরে বিষয়টি পুলিশের নজরে আনেন। এরপরেই রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা যোগাযোগ করেন বিএসএফের সঙ্গে। মুর্শিদাবাদ পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, মুর্শিদাবাদের বাসিন্দার সঙ্গে বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা মোস্তফা কামাল শেখও বাংলাদেশ থেকে নিরাপদে ভারতে ফিরে এসেছেন।
এসডিপিও (ভগবানগোলা) বিমান হালদার বলেন,'চলতি মাসের ৯ তারিখ মেহবুবকে মুম্বাইয়ে কানাকিয়া থানা আটক করেছিল। পরে বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশে 'পুশ ব্যাক' করে দেয়। ১৩ জুন এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে জেলা পুলিশ পদক্ষেপ করে। বিএসএফ এবং বিজিবি মধ্যে 'ফ্ল্যাগ মিটিং'-এর পর এদিন মেহবুব নিজের বাড়িতে ফিরে এসেছেন।'
হোসেনপুরে ফিরে মেহবুব জানান, 'মুম্বাইতে আমি পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতাম। একদিন কাজের শেষে রাস্তার পাশের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। সেই সময় হঠাৎই মুম্বাই পুলিশ এসে আমাকে ধরে থানায় নিয়ে যায়। তাদেরকে আমি আমার সমস্ত ভারতীয় নথি দেখাই। কিন্তু পুলিশ আমার নথিগুলো পরীক্ষা না করে উত্তরবঙ্গ দিয়ে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।'
তাঁর অভিযোগ,'পুলিশ আমাকে গ্রেপ্তার করার পর ভারতের জাতীয় সঙ্গীত গাইতে বলেছিল। আমি পড়াশোনা অতটা জানি না। তাই জাতীয় সঙ্গীত ভালো ভাবে গাইতে পারিনি। সেজন্য আমাকে বাংলাদেশি বলে সন্দেহ করে। কোনোভাবে ফোনে আমাদের পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানাই। শেষপর্যন্ত রাজ্য পুলিশের তৎপরতায় আজ আমি নিজের বাড়ি ফিরতে পেরেছি। '
প্রায় একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন হরিহরপাড়ার শামীম খান। তিনি বলেন, 'আমি কোনদিন স্কুলে যাইনি, তাই জাতীয় সঙ্গীত পুরোপুরি গাইতে পারি না। মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতাম। বাংলায় কথা বলতে দেখে হঠাৎ একদিন মুম্বই পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে। আমাকেও জাতীয় সঙ্গীত গাইতে বলা হয়েছিল।'
শামীম দাবি করেন ,' আমি আমার ভারতীয় হওয়ার সমস্ত নথি পুলিশকে দিই। কিন্তু তা সত্ত্বেও আমাকে বাংলাদেশি সন্দেহে প্রথমে পুনের বিএসএফ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সেখান থেকে বিমানে বাগডোগরা নিয়ে যায় বিএসএফ। এরপর একটি ছোট গেট পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বারবার বলা সত্বেও আমাদের কথা বিএসএফ শুনতে চায়নি । গোটা একটি দিন আমরা বাংলাদেশের বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি করি।' ওই যুবক দাবি করেন, এখনও এক ভারতীয় মহিলা এবং একটি বাচ্চা বাংলাদেশেই রয়ে গেছে। তাদেরও আমাদের সঙ্গে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
গোটা বিষয়টি নিয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এন কে পাণ্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি। ফলে এবিষয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি প্রতিক্রিয়া দিলে পরে সেটি প্রতিবেদনে যুক্ত করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার