শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৭ জুন ২০২৫ ১৮ : ১৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েও দুশ্চিন্তায় পড়েছেন দক্ষিণ ২৪ পরগণার বহড়ুর বাসিন্দা তিস্তা বন্দ্যোপাধ্যায়। কারণ, পরিবারের আর্থিক সংকট। সরকারি মেডিক্যাল কলেজে সুযোগ পাওয়াটা গর্বের বিষয়। সেখানে এই সুযোগ হাতে এলেও শেষপর্যন্ত তা কাজে লাগানো যাবে কিনা সেটা ভেবেই মুষড়ে পড়ছে তাঁর পরিবার। তিস্তার বাবা সজল বন্দ্যোপাধ্যায় সাহিত্য চর্চার পাশাপাশি একটি ছোট্ট দোকান চালান। তিস্তার বাড়ি জয়নগর থানার জয়নগর ১ নং ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের বহড়ু মাঝের পাড়ায়।
ছোটবেলা থেকেই তিস্তা মেধাবী ছাত্রী। পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত দক্ষিন বারাসত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়ে প্রতিটি ক্লাসে প্রথম হয়ে এসেছেন। একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দক্ষিন বারাসত শিবদাস আচার্য হাইস্কুলে পড়াশোনা করেছেন। ২০২৪ সালে এই স্কুল থেকে ৯৪ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন।লেখাপড়ার প্রতি ছেলেবেলা থেকেই তাঁর অদম্য জেদ। যার জেরেই তিনি সফল হয়েছেন সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্সে। অথচ বাবার তেমন আর্থিক সামর্থ্য নেই। স্থানীয় শিক্ষকদের কাছেই পড়াশোনা। ফলে ছেলেবেলা থেকেই পরিবারের অন্যান্যরা তাঁর সহযোগিতায় এগিয়ে এসেছেন।
তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৫ অর্থাৎ এবছরের সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় তিস্তা ৭২০ এর মধ্যে ৫১৮ নম্বর পায়। তাঁর র্যাঙ্ক ৩৪০৩৭।
এবিষয়ে তিস্তা বলেন, 'ছোট থেকেই আমার একটাই ভাবনা আমি কবে এমবিবিএস পড়ে ডাক্তার হব। ডাক্তার হয়ে গ্রামের প্রকৃত গরীব মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার