শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ জুন ২০২৫ ১৭ : ৫৫Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: মোবাইল ফোনকে কাজে লাগিয়ে তৈরি হবে তথ্যচিত্র। পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর আকাদেমি এবং রূপকলা কেন্দ্রের আয়োজনে চন্দননগর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শুরু হল অভিনব ফিল্ম তৈরির কর্মশালা।
মঙ্গলবার চন্দননগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে স্মার্ট ফোনে ছবি তৈরির কর্মশালার শুভ উদ্ধোধন হল। ৫ দিনের এই কর্মশালা চলবে ২১জুলাই পর্যন্ত। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ফিল্ম ডিভিশনের চলচিত্র অধিকর্তা এবং রূপকলা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক কৃত্তিবাস নায়েক। ছিলেন শিশু কিশোর আকাদেমির সচিব মন্দাক্রান্তা মহালানবীশ, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ-মহনাগরিক মুন্না আগরওয়াল, চন্দননগর পুর নিগমের কমিশনার শুভময় ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।
প্রাথমিক পর্বে ৬৪ জন প্রার্থীর মধ্যে থেকে চুড়ান্ত
ভাবে ২৫ জনকে বেছে নেওয়া হয়েছে। এদিন উদ্বোধনী ভাষণে কৃত্তিবাস নায়েক বলেছেন, ''শিশুদের হাতে মোবাইল ফোন মানে খারাপ কিছু নয়। সেই মোবাইল ফোন দিয়ে যাতে ক্রিয়েটিভ কাজ করানো যায়, সেই লক্ষ্য নিয়ে রূপকলা কেন্দ্র এগিয়ে এসেছে। মূলত হাতে-কলমে শেখানোটাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।'
মহানাগরিক রাম চক্রবর্তী জানিয়েছেন, 'পড়াশোনার বাইরেও যে অন্য একটা জগৎ আছে, সেটা ছাত্রছাত্রীদের জানতে হবে। মোবাইল বিজ্ঞানের অভিশাপ নয় বরং এটা একটা আশীর্বাদ। সরকারের এই উদ্যোগের ফলে এখান থেকেই হয়তো ভবিষ্যতের চলচ্চিত্র পরিচালক তৈরি হবে।' বিশিষ্ট চিত্র-পরিচালক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় আগামী শনিবার পর্যন্ত এই কর্মশালাটি চলবে ইন্ডোর এবং আউট ডোরে। দেখানো হবে বেশ কিছু ভাল ভাল সিনেমাও। শনিবার সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার