শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৭ জুন ২০২৫ ১১ : ১০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছিল ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপ অঞ্চলে। যা বিস্তৃত হয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। তবে আগামী ২৪ ঘণ্টায় এর অবস্থান আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উল্লেখ্য, আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলার উপকূলবর্তী অঞ্চলে। সোমবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মঙ্গলবার সকাল থেকেই মুখ ভার আকাশের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি। হাওয়া অফিস সূত্রের খবর, দিনভর দক্ষিণবঙ্গের জেলায় জেলে ঝড়-জলে ভোগান্তির আশঙ্কা।
শুধু মঙ্গলবার নয়, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও খবর হাওয়া অফিস সূত্রে। আজ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি এবং সোমবারের থেকে কয়েক ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবারের থেকে পারদ নেমেছে সর্বনিম্ন তাপমাত্রার। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা নেমে ২৬.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়েও কিছুটা কম।
সকাল থেকেই কলকাতা জুড়ে বৃষ্টি, মেঘলা আকাশ। দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি সতর্কতা রয়েছে। আগামী কয়েকঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। ২২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৯ জুন পর্যন্ত টানা বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার