শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৬ জুন ২০২৫ ২১ : ০৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: 'মনসামঙ্গল' কাব্যের চাঁদ সওদাগরের গল্প তো আমাদের সকলেই জানা। কিন্তু শিবভক্ত চাঁদ সওদাগর কোথায় মা মনসাকে বাঁ হাতে পুজো নিবেদন করেছিলেন সেটা কি জানেন?
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অদূরেই পার্বতীপুর এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর পাশে তেঁতুল গাছের নীচে রয়েছে শতাব্দীপ্রাচীন একটি মনসা মন্দির। জেলার বহু মানুষের বিশ্বাস এই মন্দিরেই চাঁদ প্রথম মা মনসার পুজো করেন।
লোকমুখে প্রচলিত গল্প অনুযায়ী, চাঁদ সওদাগর একদিন নিজের নৌকা নিয়ে কানা ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। পার্বতীপুর এলাকার কাছাকাছি আসতেই তাঁর নৌকায় কিছু সমস্যা দেখা দেয় এবং তিনি পার্বতীপুরের এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর পাশে একটি তেঁতুল গাছে তাঁর নৌকা বেঁধে রাখেন। সেই সময় কাছেই মা মনসার মন্দিরটি দেখতে পেয়ে সেখানে দেবীর পুজো করেন। কথিত রয়েছে, এরপর থেকেই বাঙালির ঘরে ঘরে মা মনসার পুজোর প্রচলন হয়।
যেহেতু চাঁদ সওদাগর মহাদেবের ভক্ত ছিলেন, তাই ডান হাতে দেবীর পুজো না করে পদ্মাবতী দেবীর পুজো তিনি বাঁ হাতে করেছিলেন। লোকশ্রুতি অনুযায়ী, সেই তখন থেকেই কান্দির পার্বতীপুর এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর পাশে তেঁতুলতলায় গাছের নীচে আজও মা মনসার পুজো হয়ে আসছে।
বর্তমানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কান্দির জেমো রাজ পরিবার। আজও ভক্তরা দূরদূরান্ত থেকে নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বিশ্বাসের টানে ছুটে আসেন এই মন্দিরে। প্রতি বছর জৈষ্ঠ্য মাসে এখানে অনুষ্ঠিত হয় বিশেষ উৎসব। পাশাপাশি বসে মেলা। ১৫ দিন ধরে চলা মেলায় দেশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগমে গমগম করে মন্দির চত্বর।
মন্দিরের প্রধান পুরোহিত মলয় চক্রবর্তী বলেন, “আমরাও নিজেদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এই মন্দিরে চাঁদ সওদাগর প্রথম পুজো দিয়েছিলেন। তবে এই ঘটনার সত্যতা কারও জানা নেই। প্রাচীন এই মন্দিরে প্রতিদিন প্রচুর ভক্ত নিজেদের মনোবাঞ্ছা নিয়ে মায়ের পুজো দিতে আসেন। একসময় পুজোর বিশেষ দিনগুলোতে ৩০০ পশু বলি হত, এখন সংখ্যাটি পাঁচ-ছয়ে গিয়ে দাঁড়িয়েছে। দেবীর উদ্দেশ্যে ফল প্রসাদ ছাড়াও বিশেষ পায়েস ভোগ নিবেদন করা হয়।“
তিনি আরও বলেন, “বর্ষাকালে বন্যার সময় মন্দিরের বড় অংশ জলে ডুবে যায়। সেই সময় আমরা ভেলায় চেপে এসে দেবীর পুজো করি। ভক্তদের তখন মন্দিরে আসতে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়।“
মন্দিরে আগত পুণ্যার্থী অসীমা দাস বলেন, “অনেক বছর ধরেই এই মন্দিরে আসছি। মায়ের কাছে যে মনস্কামনা নিয়ে এসেছি মা কোনওদিন আমাদের ফিরিয়ে দেননি। তাই বিপদে আপদে সবসময় আমরা ছুটে আসি এই মন্দিরে।“
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার