শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ জুন ২০২৫ ১৬ : ৩৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' চলার সময় সীমান্তের ওপার থেকে উড়ে আসছিল একের পর এক ড্রোন। যেগুলি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে মুহূর্তের মধ্যে জ্যাম করে দিয়ে নিস্ক্রিয় করে দিচ্ছিলেন তিনি। নদীয়ার চাকদহের বাসিন্দা এই সৈনিক মিলনকুমার খাঁ সোমবার বাড়ি ফেরার পর তাঁকে ঢাক বাজিয়ে এবং সিঁদুর পরিয়ে অভ্যর্থনা জানালেন নদীয়াবাসী। চাকদহ ব্লকের পুমলিয়ার বাসিন্দা মিলন সেনার ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স বা ইএমই বিভাগে নায়েব সুবেদার পদে কর্মরত।
তাঁর কথায়, পাকিস্তানের অধিকাংশ আক্রমণ ছিল ড্রোনের মাধ্যমে। যেগুলি ভারতীয় সীমায় প্রবেশ করলেই জ্যাম করে নিস্ক্রিয় করে দেওয়া হত। কাশ্মীরের শ্রীনগর এলাকায় পোস্টিং থাকলেও অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর মিলন ও আরও কয়েকজনকে পুঞ্চ সেক্টরে কাজে লাগানো হয়। তিনি জানান, সীমান্তের ওপার থেকে শয়ে শয়ে ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান।
যেগুলো ভারতীয় সীমান্তে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে জ্যাম করে দিয়ে অকেজো করে দেওয়া ছিল তাঁর ও তাঁর সহকর্মীদের কাজ। মিলন জানান, তাঁদের দলে ১০ জন ছিলেন। একটি আইইডি ব্লাস্ট হওয়ায় একজন আহত হয়েছিলেন। বাকিরা সকলেই অক্ষত ছিলেন। ভারত-পাকিস্তান সংঘাতে সরাসরি অংশ নেওয়া এই সৈনিকের কাহিনী শুনতে এদিন তাঁর প্রতিবেশীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
বাবা-মা ছাড়াও এই নায়েব সুবেদারের বাড়িতে রয়েছেন স্ত্রী ও তাঁদের দুই সন্তান। আপাতত ২০ দিনের ছুটিতে তিনি বাড়ি ফিরেছেন। তারপর আবার ফিরে যাবেন তাঁর কর্মস্থলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার