শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ জুন ২০২৫ ১৫ : ৫০Kaushik Roy
মিল্টন সেন: অবৈধ টোটো এবং অটোর অনিয়ন্ত্রিত দৌরাত্ম্যে বিপর্যস্ত হয়ে হুগলি জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের পথে হাঁটলেন বাস মালিকরা। সোমবার সকাল থেকে বন্ধ রাখা হয় হুগলি জেলার বেশিরভাগ বাস টার্মিনাস থেকে বাস চলাচল। শ্রীরামপুরে কিছু বাস চললে বেশির ভাগই ধর্মঘটে সামিল হয়েছেন। সপ্তাহের প্রথম দিনেই বাস পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। কর্মস্থল বা বিদ্যালয়গামী বহু মানুষ পড়েছেন বিপাকে।
হুগলি জেলা বাস মালিক সংগঠনের দাবি, টোটো-অটোর অনিয়ন্ত্রিত চলাচলের ফলে বাসে যাত্রী সংখ্যা ক্রমেই কমছে। বহু রুট ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। চুঁচুড়া, তারকেশ্বর, আরামবাগসহ জেলার একাধিক এলাকা থেকে একসময় যেখানে অনেক রুটে বাস চলত, এখন তা সীমিত হয়ে এসেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার জেলা প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি। বাস মালিকদের দাবি. রুট থেকে অবৈধ টোটো-অটো সরাতে হবে, টোটো ও অটোর উপর নিয়ম ও নিয়ন্ত্রণ আরোপ করতে হবে।
বাস মালিকরা জানান, প্রতিটি যানবাহনের জন্য আলাদা রুট ও নিয়মবিধি থাকা জরুরি। এই পরিস্থিতিতে হুগলি আর.টি.ও বাস মালিকদের ধর্মঘট প্রত্যাহার করে আলোচনায় বসার অনুরোধ জানালেও মালিক সংগঠন নিজেদের দাবিতে অনড়। তাঁদের হুঁশিয়ারি, আর.টি.ও’র সঙ্গে বৈঠকে ফল না মিললে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বলেন, ‘ধর্মঘট করে কোনও লাভ নেই। সবাইকে রাস্তায় চলতে দিতে হবে। যাত্রীদের শুধু বাসে উঠতে হবে, টোটোয় নয়, এমন কথা বলা যায় না’। তারকেশ্বর ও আরামবাগেও এদিন ধর্মঘটে সামিল বাস মালিক সংগঠন। এর জেরে জেলার বহু রুটেই বাস চলাচল পুরোপুরি বন্ধ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার