সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Health benefits of hibiscus tea

স্বাস্থ্য | মা কালীর প্রিয় ফুলেই রোগমুক্তির চাবিকাঠি! কোন ফুলের তৈরি চায়ে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে জানেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৬ জুন ২০২৫ ১৪ : ২১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: চা বাঙালির প্রাণের আরাম। আর চা বললেই মনে পড়ে দার্জিলিং কিংবা আসামের চা। কিন্তু জানেন কি এর বাইরেও বিভিন্ন ধরনের চা রয়েছে, যেগুলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সাম্প্রতিক একটি গবেষণায় ২৮২টি পানীয় পরীক্ষা করে দেখা গিয়েছে যে, পরীক্ষা করা পানীয়গুলির মধ্যে জবা ফুলের চা বা হিবিসকাস টি-তে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ সবচেয়ে বেশি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই চায়ের মধ্যে গ্রিন টি কিংবা মাচা-চায়ের চেয়েও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। 

পুষ্টিবিদদের কথায়, ফ্রি র‍্যাডিক্যালের কারণে সৃষ্ট ক্ষতি থেকে কোষকে রক্ষা করে সার্বিক স্বাস্থ্য বজায় রাখার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে জানা দরকার ফ্রি র‍্যাডিক্যাল জিনিসটি কী? এটি হল এক ধরনের অস্থিতিশীল অণু। শরীরে যখন ফ্রি র‍্যাডিক্যালের উৎপাদন বেড়ে যায় তখন তারা জারণ প্রক্রিয়া ত্বরান্বিত করে। যা কোষের বিভিন্ন উপাদানের ক্ষতি করে।

ফ্রি র‍্যাডিক্যালগুলিকে নিষ্ক্রিয় করার মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষের ক্ষতি প্রতিরোধ করে, প্রদাহ কমায় এবং হৃদরোগ, ক্যানসার ও বয়স-সম্পর্কিত বিভিন্ন অসুস্থতার ঝুঁকি হ্রাস করে।
অন্যান্য গবেষণায় দেখা গিয়েছে, জবা ফুলের চা লিভার (যকৃত) ও কিডনির জন্যেও উপকারী, এটি প্রদাহ-বিরোধী, রক্তচাপ কমায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। এছাড়াও, এটি বিপাক ক্রিয়া বাড়িয়ে এবং স্ট্রেস হরমোন কমিয়ে চর্বি জমা প্রতিরোধ করে।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অন্যান্য পানীয়: গ্রিন টি, বেদানার রস, বিটের রস, মাচা, ক্র্যানবেরির রস, বেরির রস, ড্যান্ডেলিয়ন চা, আদা চা, আমলা-আদার রস, বেরি স্মুদি, কোকো, লেবু জল, রেড ওয়াইন, গাজরের রস, টমেটোর রস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া