শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ জুন ২০২৫ ১৩ : ৩১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সময় মতো স্ত্রী ফোন না তোলায় রাগের মাথায় তিন নাবালক সন্তানের সামনে তাঁকে কুপিয়ে খুন করলেন এক ব্যক্তি। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত আহিরন মাঠপাড়া এলাকায়। খুনের ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক। সুতি থানার পুলিশ মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১১ বছর আগে রেশমি বিবি (২৮) নামে এক মহিলার সঙ্গে আহিরণ মাঠপাড়া এলাকার বাসিন্দা মসিবুল শেখ নামে এক দিনমজুরের বিয়ে হয়। ওই দম্পতির ন'বছর, পাঁচ বছর এবং এক মাসের তিন সন্তান রয়েছে। মসিবুল দীর্ঘ সময় ধরে ওড়িশায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই ফোনে রেশমি বিবির সঙ্গে মসিবুলের ঝগড়া হতো। স্বামী-স্ত্রীর গণ্ডগোলের কারণে এবছরের ইদে মসিবুল গ্রামের বাড়িতে ফেরেননি। রবিবার গভীর রাতে কাউকে কিছু না জানিয়ে হঠাৎই তিনি বাড়িতে ফিরে আসেন এবং স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু করেন।
সূত্রের খবর, সেই সময়ে রাগের মাথায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে, নিজের তিন সন্তানের সামনে কুপিয়ে খুন করে বাড়ি ছেড়ে পালিয়ে যান মসিবুল। পাঁচ এবং ন'বছরের দুই সন্তান ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে মসিবুল তাদেরও খুন করার হুমকি দেন বলে অভিযোগ।
সুতি থানার এক আধিকারিক জানান, অভিযুক্ত ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরে হেরোইনের নেশায় আসক্ত। রবিবার গভীর রাতে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে ফোন করেছিলেন। কিন্তু রেশমি বিবি নিজের তিন সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ার কারণে সময় মতো ফোনটি ধরতে পারেননি। এই কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। সেই সময়ে রাগের মাথায় ওই ব্যক্তি নিজের তিন সন্তানের সামনেই রেশমিকে কুপিয়ে খুন করেন।
মৃত ওই মহিলার বড় ছেলের সাকিরুল শেখ বলেন, 'আমার বাবা অন্য রাজ্যে কাজ করে। গতকাল অনেক রাতে হঠাৎই বাড়ি ফিরে এসে মাকে মারধর করতে থাকে। মায়ের উপর অত্যাচার হতে দেখে আমরা চিৎকার চেঁচামেচি করা শুরু করলে বাবা আমাদেরও মেরে ফেলার হুমকি দেয়। সেই সময় হঠাৎই মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে বাড়ি থেকে বাবা পালিয়ে যায়।'
মৃত ওই মহিলার দিদি নুরবানু বিবি বলেন, 'বাড়িতে তিন সন্তান থাকলেও আমার বোনের সংসার চালানোর জন্য মসিবুল কোনও টাকা পাঠাত না। আমার বোন বিড়ি বেঁধে তিন সন্তানকে নিয়ে সংসার চালাত। সোমবার সকালবেলা বাড়ির ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়ে আমরা ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে আমার বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।'
সুতি থানার এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি রাত দু'টো নাগাদ খুনের ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত মসিবুল পলাতক। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার