শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বামেদের হাতছাড়া হলো কোন্নগর নবগ্রাম পিপলস কো-অপারেটিভ

Milton Sen | | Editor: Sourav Goswami ১৫ জুন ২০২৫ ১৯ : ০৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ৬৩ বছর পর নির্বাচন। বড় জয়। খাতা খুলতে পারলনা বামেরা। প্রার্থী দিতে পারলনা বিজেপি। সমবায় নির্বাচনে ৫৬ টি আসনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দলের বড় জয় কোন্নগর নবগ্রাম পিপলস কো-অপারেটিভ লিমিটেডের সমবায় নির্বাচনে। রবিবার সকাল থেকেই নির্বাচনকে কেন্দ্র করে ছিল টানটান উত্তেজনা।

বেলা বারোটায় ৫৬ টি আসনের জন্য ১৮টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ হয় নবগ্রামের তিনটি স্কুলে। বাম সমর্থিত প্রার্থীরা সব আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সঙ্গে  প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে একটি আসনেও প্রার্থী দিতে পারেনি রাজ্যের বিরোধী দল বিজেপি। ৬৩ বছর আগে এই সমবায় প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে এই সমবায় কোনও নির্বাচন হয়নি। এই প্রথম এই সমবায় নির্বাচন হল। আর তাতেই বিপুল আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই জয় তৃণমূল কংগ্রেসকে  বেশ অনেকটাই এগিয়ে রাখলো মনে করছে রাজনৈতিক মহল। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হয় গণনা। ফল ঘোষণা শুরু হতেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এগিয়ে যেতে থাকেন। ধীরে ধীরে সবকটি আসনেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। শুরু হয় সবুজ আবির খেলা।

এই প্রসঙ্গে নবগ্রাম অঞ্চল তৃনমূলের সভাপতি অপূর্ব মুখার্জি বলেন, ৬৩ বছর এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এত বছর ধরে এই ব্যাংকে কোনও নির্বাচন হয়নি। তৃণমূল কংগ্রেসের প্রথম এই নির্বাচন করল। ৫৬টা আসনের মধ্যে ৫৬ আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে  সিপিএম কিছু মিথ্যা অভিযোগ আনবে। তারা বাইরে থেকে লোকজন নিয়ে এসেছিল। পুলিশ প্রশাসনের তৎপরতায় তারা কিছু করতে পারেনি। লোক দেখানোর জন্য তারা রাস্তা অবরোধ করেছিল, যে তাদের নাকি ভোট করতে দেওয়া হয়নি। কিন্তু ভোট  সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। ছাব্বিশে নির্বাচন পাখির চোখ। তার আগে এই জয়লাভ নিঃসন্দেহে সকলের কাছে ভালো খবর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া