শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৫ জুন ২০২৫ ১৫ : ১৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: এক সময়ের কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদে এবার প্রবল বিরোধিতার মুখে পড়লেন দলের শীর্ষ নেতা ও বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। সামশেরগঞ্জ ব্লকে কংগ্রেস নেতৃত্বের তরফে হঠাৎ ব্লক সভাপতি বদলের সিদ্ধান্ত ঘিরে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। রবিবার সকাল থেকে ধুলিয়ান-ডাকবাংলো এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান দলের কর্মী ও নেতা-নেত্রীরা। শোনা যায়, ‘অধীর চৌধুরী গো ব্যাক’ স্লোগানও।
সম্প্রতি জেলা কংগ্রেসের তরফে সামশেরগঞ্জ ব্লকের পুরনো সভাপতি ইমাম শেখকে সরিয়ে নতুন ব্লক সভাপতি হিসেবে শফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। আর এই ঘোষণার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কংগ্রেস কর্মী-সমর্থকরা। কর্মীদের দাবি, লোকসভা নির্বাচনে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীকে লিড পাইয়ে দিতে ইমাম শেখের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন অভিজ্ঞ নেতাকে হঠাৎ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মোটেই মেনে নিতে পারছেন না তাঁরা।
সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত ন’টি অঞ্চলের কংগ্রেস সভাপতি, যুব কংগ্রেস এবং অন্যান্য শাখা সংগঠনের নেতারা বিক্ষোভে সামিল হন। অভিযোগ, জেলা নেতৃত্ব কোনওরকম পরামর্শ ছাড়াই একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। ব্লক যুব কংগ্রেস সভাপতি মহম্মদ সাকিরউদ্দিন শেখ বলেন, ‘এই সিদ্ধান্ত সঠিক নয়। ব্লক সভাপতির পদে এমন কাউকে চাই, যাঁর সঙ্গে সব স্তরের কর্মীদের যোগাযোগ রয়েছে’। বিক্ষোভকারীরা স্পষ্ট জানান, দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে সামশেরগঞ্জে কংগ্রেসের একটি সমান্তরাল সংগঠন চালু করা হবে।
সামশেরগঞ্জ সংখ্যালঘু সেলের নেতা শফিকুল ইসলাম বলেন, ‘নতুন যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁর সঙ্গে কংগ্রেসের মাঠ পর্যায়ের কর্মীদের কোনও সম্পর্ক নেই। তিনি বরং সাধারণ সমর্থকদের মিটিংয়ে যেতে বাধা দেন’। জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘নতুন নেতৃত্ব নিয়ে কারও মনে আঘাত লাগতেই পারে। তবে দলীয় সিদ্ধান্ত সকলকে মানতেই হয়। আমরা আশা করি, এই মান-অভিমানের পর্ব পেরিয়ে সকলে আবার একসঙ্গে কাজ করবেন। বিষয়টি জেলা স্তর থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার