বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সাতসকালে মালবাজারের রাস্তায় হেঁটে বেড়াল দাঁতাল

Riya Patra | ০১ জানুয়ারী ২০২৪ ১৭ : ২০Riya Patra
অতীশ সেন, ডুয়ার্স: নতুন বছরের প্রথম দিন মালবাজার শহরে ঢুকে পড়ল দাঁতাল হাতি। সোমবার ভোরে হাতিটি মাল পৌরসভা এলাকায় ঢুকে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় হাতিটিকে জঙ্গলে ফেরানো হয়। জানা গিয়েছে, সোমবার ভোর পৌনে ছটা নাগাদ দাঁতাল হাতিটি জলপাইগুড়ি জেলার মালবাজার শহরে ঢুকে পড়ে। হাতিটি শহরের রামকৃষ্ণ কলোনি, সত্যনারায়ণ মোড় , গুরুদোয়ারা, ক্যালটেক্স মোড় সংলগ্ন এলাকায় ঘুরে বেড়ায়। এর পর সেটি জাতীয় সড়কেও উঠে পড়ে। সাতসকালে শহরের রাস্তায় হাতির ঘুরে বেড়ানো দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। অভিযোগ, হাতিটিকে তাড়াতে বন দপ্তর ও পুলিশ কর্মীদের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। এর পরই মালবাজার শহর লাগোয়া সেনা ছাউনির জওয়ানরা হাতিটিকে জঙ্গলে ফেরাতে চেষ্টা শুরু করেন। মূলত তাদের উদ্যোগেই মালবাজার পৌরসভা পার করে সেনা ছাউনির ভেতর দিয়ে চা বাগানের দিকে হাতিটিকে পাঠিয়ে দেওয়া হয়। মনে করা হচ্ছে, আইভিল ও সোনগাছি চা বাগান হয়ে কালিম্পং জেলার সাখামের জঙ্গলে যাওয়ার পথে কোনও ভাবে দল ছুট হয়ে হাতিটি শহরে চলে এসেছিল। প্রায় তিন দশক পর আবারও মাল শহরে হাতি ঢুকে পড়ায় পরিবেশপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। জানা গিয়েছে শেষ বার ১৯৯১ সালে এই রকম ভাবে এক সকালে মালবাজার শহরের বুকে হাতি ঢুকে পড়েছিল। তবে এদিন হাতির শহরে চলে আসার ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া