শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রথযাত্রায় রেকর্ড ভিড় হতে পারে দিঘায়, হোটেলে ভাড়া বাড়ানোর অভিযোগ, ঝুলিয়ে রাখতে হবে ভাড়ার তালিকা, সিদ্ধান্ত প্রশাসনের 

Kaushik Roy | ১৪ জুন ২০২৫ ১৫ : ৩৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আসন্ন রথযাত্রা উপলক্ষে দিঘায় শুরু হয়েছে হোটেলে অগ্রিম ঘর বুকিং। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই এক শ্রেণির অসাধু হোটেল ব্যবসায়ী ঘরের ভাড়া বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া মনোভাব।

মাত্র কিছুদিন আগেই সৈকত নগরীতে জগন্নাথধাম সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর ক'দিন পরেই রথযাত্রা। যা ঘিরে সাজো সাজো রব দিঘায়। এই উৎসবের সাক্ষী হতে রাজ্যের নানা প্রান্ত থেকে পর্যটকরা হাজির হতে চলেছেন দিঘায়।

যার জন্য চলছে অগ্রিম হোটেল বুকিংয়ের কাজ। ইতিমধ্যেই বেশ কিছু হোটেলে বুকিং প্রায় শেষের মুখে বলে জানা গিয়েছে‌। কিন্তু বেশ কিছু পর্যটক অভিযোগ করেছেন, সাধারণ নন-এসি রুম যেখানে অন্যসময় ভাড়া হয় এক থেকে দেড় হাজার টাকা রথযাত্রা উপলক্ষে সেই রুমের ভাড়া চাওয়া হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা।

এসি রুমের ক্ষেত্রেও চাওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। পর্যটকরা জানাচ্ছেন, একদিকে রথযাত্রায় আকর্ষণ অন্যদিকে সমুদ্র স্নানের হাতছানি। স্বাভাবিকভাবেই বাড়ছে চাহিদা। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে এই অসাধু ব্যবসায়ীরা। 

এই বিষয়ে একদিকে যেমন এগিয়ে এসেছে জেলা প্রশাসন, তেমনি কঠোর মনোভাব গ্রহণ করেছে দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও দিঘা পর্ষদের চেয়ারম্যান পূর্ণেন্দু মাজি জানান, 'ট্যারিফ বহির্ভূত বিলের লিখিত প্রমাণ পাওয়া গেলেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' ইতিমধ্যেই পর্যটকদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে তিনি জানান। 

অন্যদিকে, দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষে বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, সংগঠনের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিটি হোটেলের রিসেপশনে ঘরভাড়ার তালিকা ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। গরমিল প্রসঙ্গে কেউ যদি অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। উৎসবের দিনগুলোতে অ্যাসোসিয়েশনের সহায়তা কেন্দ্র দিনরাত খোলা থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া