শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ জুন ২০২৫ ১৭ : ০৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ষার মেঘ আসার পথ তৈরি। সেখান দিয়ে আগামী দুদিনের মধ্যে ওড়িশা উপকূল থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বর্ষা। পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহারেও তিনদিনের মধ্যে বর্ষার দেখা মিলবে।
বাতাসে এখন জলীয় বাষ্পের পরিমান বেশি থাকার জন্য তীব্র গরমের শিকার হচ্ছেন বঙ্গবাসী। তবে এর থেকে দ্রুত মিলবে মুক্তি। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে আগামী দুদিনের মধ্যেই বঙ্গের প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির দেখা মিলবে।
শুক্রবার উত্তরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুলি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। শনিবারও সেখানে একই পরিস্থিতি থাকবে।
দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি হবে।
রবিবারও দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়াতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, ১৪ জুন শনিবার নাগাদ দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে। আগামী দু’দিনে মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হবে। মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশে অনুকূল পরিস্থিতির কথা জানালেও পূর্ব অংশ কবে সচল হবে তা নিয়ে এখনও কোন পূর্বাভাস নেই। ফলে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা তা এখনও নিশ্চিত নয়।
তবে বৃষ্টির জেরে রবিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার