শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ জুন ২০২৫ ১৫ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বাঁকুড়ার ওন্দা ব্লকের বালিয়াড়া গ্রাম যেন এক অদৃশ্য বেড়াজালে আটকে আছে। আধুনিক যুগে দাঁড়িয়ে যেখানে বহুতল বাড়ি হওয়াটা স্বাভাবিক, সেখানে আজও এই গ্রামে নেই একটিও দোতলা বাড়ি। স্থানীয়দের বিশ্বাস, মনসার কৃপা রয়েছে এই গ্রামে। আর তাঁর আদেশ অমান্য করে কেউ দোতলা বাড়ি তুললে ঘটতে পারে অমঙ্গল।
গ্রামবাসীদের ভাষ্য অনুযায়ী, বহু বছর আগে গ্রামের প্রাক্তন শিক্ষক সত্যনারায়ণ পাল সাহস করে দোতলা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন। কিন্তু কাজ চলাকালীন তিনি দুর্ঘটনায় আহত হন এবং পরবর্তী সময়ে দীর্ঘ রোগভোগের পর তাঁর মৃত্যু হয়। এরপর থেকেই গ্রামবাসীদের মধ্যে আরও দৃঢ় হয়েছে এই বিশ্বাস—মনসার নির্দেশ উপেক্ষা করলে তার ফল ভয়াবহ হতে পারে।
ফলে আজও কেউ দোতলা বাড়ি করার সাহস দেখান না। কেউ কেউ একতলা বাড়িকে দোতলার উচ্চতায় তুললেও ছাদ ঢালার আগে থেমে যান। বাঁকুড়া শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে হলেও এই গ্রাম আজও কুসংস্কারের ছায়ায় ঢাকা। অর্থনৈতিক সচ্ছলতা থাকা সত্ত্বেও বহু মানুষ শহরে গিয়ে দোতলা বাড়ি তৈরি করছেন। কিন্তু গ্রামের মাটিতে নয়।
প্রতি বছর ৭ আশ্বিন মনসার বিশেষ পূজা হয় এই গ্রামে। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমাদের শক্তি থাকলেও দেবীর আদেশ অমান্য করতে ভয় পাই। সম্প্রতি এক ব্যক্তি দোতলা করার পরিকল্পনা করায় তাঁর পা ভেঙে যায়।’ এই ঘটনার পর আরও বাড়ে ভীতি। তবে এই বিশ্বাসকে কুসংস্কার বলেই মনে করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা সম্পাদক জয়দেব চন্দ। তাঁর মতে, একটি বা দুটি দুর্ঘটনার সঙ্গে বাড়ি নির্মাণের সম্পর্ক টেনে এমন ধারণা তৈরি করা বিজ্ঞানসম্মত নয়। তিনি বলেন, ‘এই সংস্কার ভাঙতে হলে সময় লাগবে, সাহস দেখাতে হবে স্থানীয়দের।’
ওন্দার বিডিও মহম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, 'বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশাসনের তরফে সরাসরি হস্তক্ষেপ না এলে এবং গ্রামের মানুষ নিজেরাই অন্ধ বিশ্বাস ভাঙার উদ্যোগ না নিলে এই সংস্কার হয়তো ভবিষ্যতেও বজায় থাকবে।' স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আধুনিক শিক্ষার আলো কি পারবে এই অন্ধকার দূর করতে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার