শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রেশন দোকানেই মিলবে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, অভিনব উদ্যোগ হুগলি-চুঁচুড়া পুরসভার

Kaushik Roy | ১২ জুন ২০২৫ ২১ : ২৯Kaushik Roy

মিল্টন সেন: দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এবার পৌঁছে যাবে শহরবাসীর ঘরে ঘরে। রেশন দোকানের মাধ্যমে বিতরণ করা হবে এই প্রসাদ। বৃহস্পতিবার হুগলি চুঁচুড়া পুরসভার মিটিং হলে রেশন ডিলারদের সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনা ঘোষণা করেন মহকুমা শাসক অমিত সান্যাল শুক্লা। মহকুমা শাসক জানান, ‘প্রসাদ কীভাবে বিলি হবে তা নিয়ে রেশন ডিলারদের সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। আপাতত প্রথম দফায় যে পরিমাণ বরাদ্দ পাওয়া গেছে, তাতে হুগলি চুঁচুড়া পুরসভা এলাকায় প্রায় ২৫ থেকে ২৬ হাজার বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়া সম্ভব হবে। প্রসাদ যাতে সহজেই মানুষের কাছে পৌঁছায় সেরকম পরিকল্পনা করা হচ্ছে। একসঙ্গে প্রচুর পরিমাণে প্রসাদ তৈরি করলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ধাপে ধাপে বিলির কথা ভাবা হয়েছে’।

তিনি আরও জানান, ‘জগন্নাথ দেবের ছবি ও ডালা সহ প্যাকেজিং এখনও এসে পৌঁছায়নি। সে কারণে বিলি কবে থেকে শুরু হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর থেকে রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে। রেশন কার্ড থাক বা না থাক, যে কেউ এই প্রসাদ নিতে পারবেন। এটি ভগবানের প্রসাদ, তাই কার্ডের বাধ্যবাধকতা নেই। রেশন দোকানকে কেবলমাত্র একটি বিতরণ কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে’। এই উদ্যোগে খুশি রেশন ডিলাররাও। কল্যাণেশ্বর সাহা নামে এক ডিলার জানান, ‘আমরা গর্বিত যে জগন্নাথ দেবের প্রসাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছি। আমরা চাই, একসঙ্গে সব দোকানে প্রসাদ পৌঁছে যাক, যাতে মানুষ একসাথে পায়। দোকানে যথেষ্ট চাপ থাকলেও আমরা গুরুত্ব দিয়ে কাজটি করব। অল্প অল্প করে দিলে নষ্টও হবে না’।

 

ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া