শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ জুন ২০২৫ ২০ : ৩৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক পৈতৃক কাছারিবাড়িতে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর দাবি, বাংলাদেশ সরকারের সঙ্গে এই ইস্যুতে কথা বলুক কেন্দ্র। যাতে করে ঘটনায় উপযুক্ত শাস্তি পায় দোষীরা। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘আমি বাংলাদেশের সিরাজগঞ্জে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনায় আমার গভীর বেদনা ও ক্ষোভ প্রকাশ করছি। জীবদ্দশায় ঠাকুর বারবার এই স্থানে এসেছেন, এবং তাঁর অনেক অমর সৃষ্টি এই স্থানেই রচিত বা পরিকল্পিত হয়েছে’।
তিনি আরও লেখেন, ‘আমি অনুরোধ জানাচ্ছি, প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে কূটনৈতিক স্তরে শক্ত অবস্থান গ্রহণ করুন, যাতে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা যায়। যদিও অনেক অপূরণীয় ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে, তবু একটি জোরালো আন্তর্জাতিক প্রতিবাদ ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বাধা হয়ে দাঁড়াতে পারে। রবীন্দ্রনাথ শুধুমাত্র বাংলার নয়—তিনি গোটা বিশ্বের এক অমূল্য সম্পদ’। এই ঘটনা ঘটার পর আগেই সরব হয়েছিল তৃণমূল। এবার মুখ্যমন্ত্রী ব্যক্তিগত ভাবে চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক পৈতৃক কাছারিবাড়ি বর্তমানে একটি মিউজিয়াম৷ সাধারণ মানুষ সেখানে কবিগুরু ও ঠাকুর পরিবারের ব্যবহৃত ঘর, জিনিসপত্র দেখতে যান৷ সেখানেই ঘটে গিয়েছে এই ঘটনা। জানা গিয়েছে, পার্কিং নিয়ে বচসার জেরে রবীন্দ্র স্মৃতি বিজরিত এই ঐতিহাসিক স্থানে হামলা চালায় একদল উন্মত্ত জনতা। হামলায় কাছারিবাড়ির অডিটোরিয়ামে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আক্রান্ত হন প্রতিষ্ঠানের এক আধিকারিকও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার