বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০১ জানুয়ারী ২০২৪ ১১ : ৪৭Riya Patra
ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে পড়ানো হবে চার বছরের বি টেক কোর্স এবং কোর্স শেষে ভারতীয় নেভিতে এগজিকিউটিভ ও টেকনিক্যাল ব্রাঞ্চে যোগ দেওয়ার সুযোগ থাকবে। আপাতত এই পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে ৪০০টি আসনে (ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির আর্মি উইংয়ে ২০৮ (মহিলা ১০), ন্যাভাল উইংয়ে ৪২ (মহিলা ১২), এয়ারফোর্সে ১২০ (মহিলা ৬) এবং ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিমে ৩০টি (মহিলা ৯)। কেবল অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির আর্মি উইংয়ের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমতুল ১০+২ বোর্ড পরীক্ষায় পাশ করে থাকতে হবে। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এয়ারফোর্স ও নেভি উইং এবং ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির ১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিমে যোগ দেওয়ার ক্ষেত্রে ১০+২ স্তরে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় দুটি নিয়ে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। প্রার্থীর জন্মতারিখ ০২.০৭.২০০৫ থেকে ০১.০৭.২০০৮–এর মধ্যে (উভয় তারিখ ধরে) থাকতে হবে। পাশাপাশি নির্ধারিত শারীরিক যোগ্যতামান পূরণ করতে হবে।
প্রথমে লিখিত পরীক্ষা। পূর্ণমান ৯০০। আড়াই ঘণ্টা করে দুটি পেপারের পরীক্ষা। প্রথম পেপারে ৩০০ নম্বরের ম্যাথমেটিক্স। দ্বিতীয় পেপারে ৬০০ নম্বরের জেনারেল এবিলিটি টেস্ট (ইংলিশ, জেনারেল নলেজ, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্টরি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স ও কারেন্ট অ্যাফেয়ার্স)। প্রতিটি বিভাগে মাল্টিপল চয়েসধর্মী অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে (নেগেটিভ মার্কিং রয়েছে)। লিখিত পরীক্ষায় উতরোলে ডাক আসবে সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্টে বসার জন্য। এর পূর্ণমান ৯০০।
www.upsconline.nic.in ওয়েবসাইটে। পরীক্ষার ফি ১০০ টাকা। মহিলা, তফসিলি এবং সেনাবাহিনীর সন্তান প্রার্থীদের এই পরীক্ষার ফি লাগে না। ফি জমার শেষ তারিখ ৯ জানুয়ারি। বিশদ তথ্য ওয়েবসাইটে।
আর্মি, এয়ারফোর্স ও নেভি, ভারতীয় সেনাবাহিনীতে এই তিন ক্ষেত্রে অফিসার নিয়োগের জন্য পাঁচটি কোর্সে আগামী শিক্ষাবর্ষে সর্বমোট ৪৫৭ আসনে ভর্তির জন্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস–১ এগজামিনেশন করাবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।
এক নজরে অ্যাকাডেমির নাম ও আসন সংখ্যা— ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (১৫৮তম ডিই কোর্স), আসন: ১০০; ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, আসন: ৩২; এয়ারফোর্স অ্যাকাডেমি, আসন: ৩২; অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (পুরুষদের জন্য ১২১তম এসএসসি কোর্স, নন–টেকনিক্যাল), আসন: ২৭৫; অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (মহিলাদের জন্য ৩৫তম এসএসসি কোর্স, নন–টেকনিক্যাল), আসন: ১৮।
• ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি: অবিবাহিত পুরুষ প্রার্থীরা যে কোনও শাখার গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবেন। জন্মতারিখ ০২.০১.২০০১ থেকে ০১.০১.২০০৬–এর মধ্যে।
• ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি: অবিবাহিত পুরুষ, ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট, জন্মতারিখ ওপরের মতো।
• এয়ারফোর্স অ্যাকাডেমি: পুরুষ বা মহিলা। ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট কিংবা যে কোনও শাখার স্নাতক (১০+২ স্তরে বিষয় হিসেবে ফিজিক্স ও ম্যাথমেটিক্স থাকতে হবে)। জন্মতারিখ ০২.০১.২০০১ থেকে ০১.০১.২০০৫–এর মধ্যে।
• অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (পুরুষ): কেবল পুরুষ (বিবাহিত বা অবিবাহিত), যে কোনও শাখার গ্র্যাজুয়েট, জন্মতারিখ ০২.০১.২০০০ থেকে ০১.০১.২০০৬।
• অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (মহিলা): কেবল অবিবাহিতা মহিলা, গ্র্যাজুয়েট। জন্মতারিখ ০২.০১.২০০০ থেকে ০১.০১.২০০৬।
পাশাপাশি সমস্ত ক্ষেত্রেই প্রার্থীদের নির্ধারিত দৈহিক মাপজোক ও দৃষ্টিশক্তির অধিকারী হতে হবে যা www. upsconline.nic.in ওয়েবসাইটে দেওয়া আছে।
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি এবং এয়ারফোর্স অ্যাকাডেমিতে ভর্তির লিখিত পরীক্ষার মোট মেয়াদ ৬ ঘণ্টা। ২ ঘণ্টা করে প্রতি ক্ষেত্রে ১০০ নম্বরের পরীক্ষা হবে ইংরেজি, জেনারেল নলেজ এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্সের ওপর। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির ক্ষেত্রে লিখিত পরীক্ষা ৪ ঘণ্টার। এখানে ২ ঘণ্টা করে প্রতি ক্ষেত্রে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে ইংরেজি এবং জেনারেল নলেজের ওপর। পরীক্ষা ২১ এপ্রিল।
আবেদন www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে। পরীক্ষার ফি ২০০ টাকা (তফসিলি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)। আবেদনের শেষ তারিখ ৯ জানুয়ারি। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, বিশদ যোগ্যতামান এবং আবেদনের পদ্ধতি কমিশনের ওয়েবসাইটে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ