শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে অসত্য মন্তব্য! শুভেন্দুর বিরুদ্ধে সরব তৃণমূল, বিধানসভা থেকে ওয়াকআউট পদ্ম-নেতাদের

Riya Patra | ১১ জুন ২০২৫ ২০ : ১৮Riya Patra

অরিন্দম মুখার্জি: মঙ্গলবার, অষ্টমবার বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূলের পরিষদীয় দল। মুখ্যমন্ত্রীর অপারেশন সিঁদুর নিয়ে করা মন্তব্যকে বিকৃত করে অসত্য মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। এই অভিযোগেই হয় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব। এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাবকে কেন্দ্র করে বাদল অধিবেশনের তৃতীয় দিনেও উত্তাল হয়ে উঠল বিধানসভা।

একদিকে যেমন তৃণমূলের পরিষদীয় দল বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনে অন্যদিকে বুধবারেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পুলিশকে হুমকি ফোন নিয়ে তাঁর বিরুদ্ধেও ব‍্যবস্থা নেওয়ার দাবিতে মুলতবি প্রস্তাব আনতে চায় বিজেপি পরিষদীয় দল। আর এখানেই ঘটে বিপত্তি। বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে, এই যুক্তি দিয়ে বিরোধীদের প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা শুরু হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ। অধ্যক্ষ বিরোধী দলনেতার বিরুদ্ধে আনা প্রস্তাব পাঠ  শুরু করতেই স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা।

‘শুভেন্দু যা বলেছেন, ঠিক বলেছেন’ মর্মে স্লোগান দিতে থাকেন বিধানসভায় বিজেপির মুখ্যসচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বাধীন পরিষদীয় দল। শুধু তাই নয়, অধ্যক্ষ প্রস্তাব পাঠ করার সময় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মঙ্গলবারের অধ্যক্ষের বলা কথার উল্লেখ করে সরাসরি প্রশ্ন তোলেন। মঙ্গলবার অধ্যক্ষ বলেন, বিধানসভার বাইরে কে কী বলেছেন তা বিধানসভার অধিবেশনে গৃহীত হবে না। এক্ষেত্রে শুভেন্দুর মন্তব্যও বিধানসভার বাইরে করা, সেই প্রশ্নও ওঠে। যদিও তার পরেও শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গ্রহণ করা হয়। তার পরেই ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া