সোমবার ২৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: ABHISHAKE SINGHA | লেখক: HEMRAJ ALI ৩১ ডিসেম্বর ২০২৩ ২১ : ১৬
কোন প্রচারকের নাম নেই এই পোস্টারে। হাজরার রাসবিহারী থেকে শুরু করে ধর্মতলা শ্যামবাজার সব জায়গায় পড়েছে এই পোস্টার বাদ যায়নি জেলাও। লোকসভার আগে এটা কি প্রচারের অন্যরকম ধরন সেটাই প্রশ্নচিহ্ন তবে রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে তরজা।
২.ডানকুনিতে ধুন্ধুমার
দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ ট্রাক চালকদের। কেন্দ্রের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে এই অবরোধ। জাতীয় সড়কে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে দায় নিতে হবে চালকদের। ১০ বছর জেল অথবা ৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে সংশ্লিষ্ট চালকের।লাঠিচার্জ করে অবরোধ তোলে পুলিশ।
৩. বিক্রম ঘোষের বাড়িতে মোহন ভাগবত
বিক্রম ঘোষের বাড়ি গিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ভালো মিটিং হয়েছে, বললেন বিক্রম ঘোষ
সকালবেলায় অভিনেতা ভিক্টর ব্যানার্জির সাথেও দেখা করেন মোহন ভাগবত।
৪. বর্ষবরনে মেট্রোয় আটোসাটো নিরাপত্তা
বর্ষবরণের রাতে যাত্রী সুরক্ষার কথা ভেবে কলকাতা মেট্রোয় আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা। প্রতিটি স্টেশনে বাড়ানো হচ্ছে নজরদারি। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত RPF এবং অতিরিক্ত মহিলা আরপিএফ । ভিড় সামলাতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন এবং দমদমে বাড়ানো হচ্ছে নিরাপত্তা।
৫.২ জানুয়ারি থেকে ভাঙড় কলকাতা পুলিশের আওতায়
কলকাতা পুলিশের আওতায় এবার ভাঙড়ের ৪টি থানা। প্রাথমিক পর্যায়ে ভাঙ্গড় এবং কাশিপুর এই দুটি থানা কে ভেঙে চারটি থানা করা হচ্ছে । চন্দনেশ্বর ,ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ।
৬.বর্ষবণের রাতে শহরের নিরাপত্তা জোরদার.
৩১শে ডিসেম্বর শহরে মোতায়েন থাকবে ২৫০০ পুলিশ কর্মী এবং পয়লা জানুয়ারী ২৪০০ পুলিশ মোতায়েন থাকবে।৩১ তারিখ এবং ১ লা জানুয়ারী পার্ক স্ট্রিট এলাকাকে ৬ টি সেক্টরে ভাগ করা হচ্ছে। যেখানে ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার থাকবেন ও তাদের অধীনে থাকবেন বেশ কিছু ইনস্পেকটর, সাব - ইনস্পেকটর সহ বিভিন্ন পুলিশ কর্মীরা।
৭. বছরের শেষ দিনে উপচে পরা ভিড় চারিদিকে
চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া জাদুঘর থেকে ইকোপার্ক সাধারণ মানুষের ভিড় সব জায়গায় । বাদ যায়নি পিকনিক স্পট গুলোও। বছরের শেষ দিন তাও আবার রবিবার তাই সাধারণ মানুষের ঢল চারিদিকে।
৮. গরম তেলের কড়াইয়ে তরুণীকে ধাক্কা
যৌন নিগ্রহের প্রতিবাদ করেছিল সে, ফলস্বরূপ অভিযুক্তরা গরম তেলের কড়াইয়ে ধাক্কা দিল তরুণীকে। তার চিকিৎসা চলছে দিল্লির এক হাসপাতালে। নৃশংস এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে।
৯. চেন্নাইতে চঞ্চল্য
চেন্নাইয়ের একটি পানীয় জলের হ্রদ থেকে উদ্ধার হল মুণ্ডহীন দেহ। শনিবার চেন্নাইয়ের চেম্বারমবাক্কাম হ্রদে মৃতদেহটি প্রথম আবিষ্কার করেন একদল জেলে। তাঁরাই পুলিশকে খবর দেন।
১০. গাজায় সংক্রমক এর আশঙ্কা
গাজায় ছড়িয়ে পড়তে পারে সংক্রামক রোগ। এমনই সতর্কবার্তা জারি করেছে রাষ্ট্রসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয়। ইজরায়েলের হামলায় মানবিক সহায়তার অভাব ও বিপর্যয়কর পরিস্থিতিতে দুর্ভোগে গাজাবাসী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ