সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ জুন ২০২৫ ১৮ : ৫৪Sumit Chakraborty
অরিন্দম মুখার্জি: রাজ্য সরকার প্রিপেড স্কিন স্মার্ট মিটারের প্রকল্প বাতিল করছে আপাতত। বুধবার সেই প্রিপেড স্মার্ট মিটার নিয়েই রাজ্য বিধানসভায় বিবৃতি দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। দুদিন আগেও এই মর্মে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল।
বিধানসভার বাদল অধিবেশনের তৃতীয় দিনের প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বে এই স্মার্ট মিটার প্রসঙ্গ তুলেছিলেন অধ্যক্ষ বিমান ব্যানার্জি। বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, স্মার্ট মিটার নিয়ে অনেকেই জানতে চাইছেন। এরপরই প্রশ্নোত্তর পর্বের শেষে এই নিয়ে আলাদা করে বিবৃতি দেন বিদ্যুৎ মন্ত্রী।
বক্তব্য রাঝতে উঠে প্রথমেই তিনি স্পষ্ট করে দিয়ে বলেন রাজ্যে বসছে না স্মার্ট মিটার। এদিন বিধানসভা কক্ষে অরূপ বিশ্বাস বলেন, স্মার্ট মিটারের বিষয়টি পুরোপুরি কেন্দ্রের চাপিয়ে দেওয়া বিষয়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ করা হয়েছে রাজ্যে। তার থেকেও গুরুত্বপূর্ণ এদিন তিনি স্পষ্ট করে জানান যে সমস্ত জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেগুলিকেও নর্মাল মিটার হিসাবেই দেখা হবে।
এতদিন যেভাবে তিন মাস অন্তর সাধারণ মানুষের বিল আসত এক্ষেত্রেও তিন মাস অন্তরই বিল আসবে। কেন্দ্রের স্মার্ট মিটার নিয়ে গেজেট নোটিফিকেশনও বিধানসভায় তুলে ধরে বিদ্যুৎ মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার এবং বিদ্যুৎ দপ্তর যৌথভাবেই স্মর্ট মিটার চালু করা বাধ্যতামূলক করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে শেষ পর্যন্ত এই স্মার্ট মিটার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার কথা ভেবেই মুখ্যমন্ত্রীর নেওয়া এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি পেলেন সাধারণ মানুষ বলেই মনে করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার