শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ জুন ২০২৫ ১৮ : ১২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রেল লাইনের পাশে দাঁড়িয়ে দুই বন্ধু খোশ মেজাজে বিভিন্ন মুডে নিজেদের সেলফি তুলেছিল এবং সমাজমাধ্যমে পোস্ট করার জন্য রিলস বানাচ্ছিল। সেই সময় তীব্র গতিতে ছুটে আসা শিয়ালদহ থেকে লালগোলামুখী একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তাদের।
বহরমপুর জিআরপি থানা সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই কিশোরের নাম সাহাবুল শেখ (১৮) এবং মনিরুল শেখ (১৮)। দু'জনেরই বাড়ি মুর্শিদাবাদ থানার টিকটিকিপাড়া গ্রামে।
ওই থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জ এবং পীরতলা হল্ট স্টেশনের মাঝামাঝি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল থেকেই সাহাবুল এবং মনিরুল লালগোলা - শিয়ালদহ রেল লাইনের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মুডে সেলফি তুলছিল। এর পাশাপাশি এলাকার বাসিন্দারা তাদের বিভিন্ন গানের সঙ্গে নাচ করতেও দেখেছিলেন।
আতাউল শেখ নামে এলাকার এক বাসিন্দা বলেন, 'ওই দুই কিশোরকে আমরা এর আগে কখনও এলাকায় দেখিনি। বিকেলবেলা থেকেই ওই দুই কিশোর রেললাইনের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকমের ছবি তুলছিল এবং ভিডিও করছিল। তাই বিষয়টিকে আমরা গুরুত্ব দিইনি। পরে আমরা রক্তাক্ত অবস্থায় ওই দুই কিশোরকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখতে পাই। দু'জনকে কানাপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।'
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমে পোস্ট করার জন্য বিভিন্ন ভিডিও তৈরি করতে মুর্শিদাবাদ থানার টিকটিকিপাড়া এলাকা থেকে বেশ কিছুটা দূরে তারা গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই দুই কিশোরকে রেললাইনের পাশে দাঁড়িয়ে ভিডিও করতে দেখে ট্রেন চালক বহুবার হর্ন বাজিয়েছেন। তাঁদের ধারণা, সম্ভবত দুই কিশোরের কানেই হেডফোন লাগানো ছিল। সেই কারণে তারা ট্রেনের হর্ন শুনতে পায়নি এবং তার ফলেই দুর্ঘটনা ঘটেছে।
এবিষয়ে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'খুবই দুঃখজনক ঘটনা। বারবার বলা সত্ত্বেও রেললাইনের ওপর বা পাশে দাঁড়িয়ে এই রিলস বানানো বা ছবি তোলা বন্ধ করা যাচ্ছে না। যার জেরেই ঘটছে এই ধরনের দুর্ঘটনা। এবিষয়ে বড়দের মতো ছোটদেরও সচেতন হওয়া দরকার। রেলের পক্ষ থেকে এবিষয়ে আরও বেশি নজরদারি চালানো হবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার