শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ জুন ২০২৫ ১৫ : ৩৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বহু চর্চিত সুতপা চৌধুরী হত্যাকান্ড মামলায় বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই খুনে দোষী সাব্যস্ত হওয়া সুশান্ত চৌধুরীর ফাঁসির সাজা বদল করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনালো।
রায়ে খুশি নয় সুতপার পরিবার। রাজ্য সরকারের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন ডিভিশন বেঞ্চের এই রায় চ্যালেঞ্জ করে যেন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়।
২০২২ সালের ২ মে সন্ধে ৬.৩০ নাগাদ গোরাবাজার এলাকায় নিজের মেসে পায়ে হেঁটে ফিরছিলেন সুতপা। মালদা জেলার বাসিন্দা সুতপাকে তাঁরই পূর্ব পরিচিত সুশান্ত চৌধুরী নামে এক যুবক বেশ কয়েক মাস ধরে ক্রমাগত 'বিরক্ত' করে চলছিল বলে সুতপার পরিবার তাঁকে বহরমপুরের একটি কলেজে ভর্তি করে দিয়েছিলেন।
সুতপার বহরমপুরে থাকার খবর পেয়ে এবং প্রেমে 'প্রত্যাখ্যাত' হওয়ার বদলা নেওয়ার জন্য সুশান্ত গোরাবাজার এলাকায় একটি মেস বাড়ি ভাড়া নিয়ে তাঁকে গোপনে অনুসরণ করতে থাকে। এরপর সুতপাকে খুন করার জন্য সে একটি ছুরি এবং একটি খেলনা পিস্তলও কেনে।
২ মে সুতপা যখন একা নিজের মেসে ফিরছিলেন সেই সময় অন্ধকার গলির মুখে দাঁড়িয়ে সুশান্ত হঠাৎই সুতপাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী ওই কলেজ ছাত্রীকে বাঁচানোর চেষ্টা করলে সুশান্ত তাঁদেরকে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। যদিও খুনের কয়েক ঘণ্টার মধ্যেই সামশেরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় বহরমপুর থানার পুলিশ সুশান্তকে গ্রেপ্তার করে।
২০২৩ সালের ৩১ অগাস্ট বহরমপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক আদালতের অতিরিক্ত ও জেলা দায়রা বিচারক সন্তোষকুমার পাঠক সুশান্তকে ফাঁসির সাজা শোনান।
এরপর সুশান্তর তরফে নিম্ন আদালতের এই রায় চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল।
বুধবার সুতপার বাবা স্বাধীন চৌধুরী বলেন,' আমার মেয়ে খুনের মামলায় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারক দেবাংশু বসাক এবং শব্বর রশিদী-র ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল। আজ ডিভিশন বেঞ্চ ফাঁসির সাজা রদ করে আমার মেয়ের খুনি সুশান্ত চৌধুরীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে।' আদালত সূত্রে জানা গিয়েছে , এই অপরাধের সময় সুশান্তের বয়স মাত্র ২১ ছিল। সেটি মাথায় রেখে তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ৪০ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
স্বাধীনবাবু বলেন,' নিম্ন আদালতের রায়ে আমার পরিবার খুশি হয়েছিল। কিন্তু উচ্চ আদালতের এই রায় আমরা মেনে নিতে পারছি না। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি এই রায় চ্যালেঞ্জ করে যেন সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার