শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সোনম কাণ্ডের ছায়া বাংলায়, স্বামীকে খুনের পর প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল স্ত্রী

Pallabi Ghosh | ১০ জুন ২০২৫ ১৮ : ১৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: গোটা দেশ যখন রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে তাঁর স্ত্রী সোনম রঘুবংশী এবং তাঁর প্রেমিক রাজ সিংহ কুশওয়াহার ভূমিকায় শিহরিত হয়ে রয়েছে, ঠিক সেই সময়ে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানা থেকে প্রায় একই ধরনের একটি খুনের ঘটনার অভিযোগ সামনে এল। 

স্ত্রীর অবৈধ প্রেমে বাধা হয়ে দাঁড়াতেই প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ভগবানগোলার থানার ডাকবাংলো এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আলতাফ শেখ (৫৫)। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই মেয়ে এবং এক ছেলের বাবা আলতাফ গত কয়েক বছর ধরে ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করতেন। পরিবারের সঙ্গে ইদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সম্প্রতি তিনি বাড়ি ফিরে এসেছিলেন। 

মঙ্গলবার সকালে বাড়ি থেকে কয়েক মিটার দূরত্বে একটি পরিত্যক্ত দোকানের মধ্যে আলতাফের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভগবানগোলা থানার এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান ওই ব্যক্তিকে খুন করার পর দেহটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। আলতাফের দেহ উদ্ধারের পর থেকেই তাঁর স্ত্রী ইদোলা বিবি এবং তার প্রেমিক সালাম শেখের কোনও খোঁজ মিলছে না। ভগবানগোলা থানার পুলিশ ইতিমধ্যে একটি খুনের মামলা রুজু করে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলতাফ কর্মসূত্রে দীর্ঘদিন বাইরে থাকার সুযোগ নিয়ে বছর কয়েক আগে তারই এক দূর সম্পর্কের আত্মীয় গোবরা গ্রামের বাসিন্দা জনৈক সালাম শেখ নামে এক যুবকের সঙ্গে ইদোলার অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি ইদ উপলক্ষে বাড়ি ফেরার পর আলতাফ, স্ত্রীর এই সম্পর্কের কথা জানতে পারেন। এই নিয়ে দু'জনের মধ্যে তীব্র অশান্তিও হয়। 

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে তাঁদেরকে একটি ঘরে তালা বন্ধ করে আলতাফকে নিয়ে বাড়ি থেকে বের হয় ইদোলা। এরপর নিজের প্রেমিককে সঙ্গে করে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত দোকানে নিয়ে গিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেয়। 

স্থানীয় পঞ্চায়েত সদস্য হেলালউদ্দিন বলেন, 'প্রায় বছর দেড়েক আগে আমরা ইদোলার সঙ্গে সালামের প্রেমের সম্পর্কের কথা জানতে পেরেছিলাম। সেই সময়ে গ্রামে  একটি সালিশি সভাও বসেছিল এবং দু'জনকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও যে দু'জনের মধ্যে যোগাযোগ ছিল সেটা আমরা জানতাম না।'
 
তিনি বলেন, 'আমি শুনেছি গতকাল রাতে ছেলেমেয়েকে একটি ঘরে তালা বন্ধ করে আলতাফকে নিয়ে বের হয়ে যায় ইদোলা। আজ সকালে ঘরের দরজা বন্ধ দেখে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করেন। এরপর আলতাফের খোঁজ শুরু হতেই বাড়ির কাছে একটি দোকান থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর থেকে ইদোলা এবং সালাম পলাতক রয়েছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া