শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১০ জুন ২০২৫ ১৭ : ৪৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: আম রপ্তানিতে শুধুমাত্র মালদা নয় হুগলিও রয়েছে এগিয়ে। অন্য বছরের তুলনায় এই বছর দেরিতে আম রপ্তানি শুরু হলেও অবশেষে জেলার আম পাড়ি দিচ্ছে বাইরের বিভিন্ন রাজ্যে। চৌষা, ল্যাংড়া, চ্যাটার্জি থেকে শুরু করে বহু আম প্রতিদিন হুগলি থেকে রওনা দিচ্ছে মহারাষ্ট্র, ওড়িশা, আন্দামান, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক জায়গায়। যার জেরে হাসি ফুটেছে আম চাষি থেকে আম ব্যবসায়ীদের মুখে।
প্রতিবছর হুগলির পোলবা, সুগন্ধা, গোটু– এই এলাকা থেকে ব্যাপক আকারে আম রপ্তানি হয় দেশের বিভিন্ন রাজ্যে। তবে এই বছর আমের ফলন তুলনামূলকভাবে কম হওয়ায় আম রপ্তানিতেও কিছুটা বিড়ম্বনা দেখা দিয়েছিল ব্যবসায়ীদের। অবশেষে আবার এসেছে বাইরের রাজ্যের বরাত। এমনকি বাংলাদেশ থেকেও বরাত এসেছিল। কিন্তু বাংলাদেশে আম রপ্তানি বন্ধ করে দেওয়ায় কিছুটা সমস্যায় পড়েছিলেন ব্যবসায়ীরা। তবে সেই সমস্যা দীর্ঘমেয়াদী হয়নি। দেশের বিভিন্ন রাজ্য থেকে একের পর এক আসতে শুরু করে অর্ডার। তারপর আবার জোর কদমে শুরু হয়েছে হুগলি থেকে আম রপ্তানির কাজ।
এই বিষয়ে স্থানীয় এক আম ব্যবসায়ী বলেন, প্রতিদিন এই এলাকা থেকে ১৬ থেকে ১৭টি পিকআপ ট্রাকে করে আম রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। মূলত মহারাষ্ট্র, অন্ধপ্রদেশ, বাঙ্গালোর এই সমস্ত জায়গায় আম যাচ্ছে। তবে বৃষ্টির কারণে কিছুটা ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। বৃষ্টিতে আমে কালো দাগ এসে যাওয়ায় কিছুটা ক্ষতি হলেও আমের মরসুমের শেষের দিকে বাইরের রাজ্যগুলি থেকে এসেছে আমের বরাত। এখন প্রতিদিনই চলছে আম রপ্তানি। যার ফলে জেলার চাষিরা কিছুটা স্বস্তির রেহাই পেয়েছে। যদি না এই আম রপ্তানি করা যেত তাহলে আমগুলি পড়ে থেকেই নষ্ট হত। যাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হত ব্যবসায়ী থেকে আম চাষি সকলকেই। তবে এখন ক্ষতির আশঙ্কা ছেড়ে কিছুটা হলেও লাভের মুখ দেখছেন চাষি ও ব্যবসায়ী সবাই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার