শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ জুন ২০২৫ ১৯ : ০৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: টাকার বিনিময়ে দেদার জাল জন্ম সার্টিফিকেট তৈরি হচ্ছে সুন্দরবনে। একটি, দু’টি কিংবা দশটি নয় একসঙ্গে ৩৫০০ জাল শংসাপত্র তৈরি করা হয়েছে সুন্দরবনের একটি মাত্র পঞ্চায়েত থেকেই। অভিযোগ পেয়েই মূল অভিযুক্ত এক অস্থায়ী পঞ্চায়েতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু করা হয়েছে তদন্ত।
সূত্রের খবর, সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন গৌতম সর্দার নামে এক যুবক। টাকার বিনিময়ে দিনের পর দিন পঞ্চায়েত থেকে জাল জন্ম শংসাপত্র তৈরির কারবার ফেঁদে বসেছিলেন। দিব্যি চলছিল জাল ব্যবসা। ঘটনাটি ধীরে ধীরে নজরে আসে। গত ২৩ এপ্রিল পাঠানখালি পঞ্চায়েতের তরফে গোসাবা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী বটতলির বাসিন্দা গৌতমকে গ্রেপ্তার করে পুলিশ।
যদিও পঞ্চায়েত প্রধান দাবি করেছেন তিনি জাল শংসাপত্রের ব্যাপারে কিছুই জানতেন না। পঞ্চায়েত প্রধান সুচিত্রা ভূঁইয়া জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা থেকে একটি চিঠি পাওয়ার পর তিনি জানতে পারেন যে, তাঁর দপ্তরে বসে জাল জন্ম শংসাপত্র ইস্যু করেছে পঞ্চায়েতের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী গৌতম। এরপর ঘটনার সামনে আসতেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গত ২৩ এপ্রিল গোসাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে ওই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এবং তিনি এখনও পর্যন্ত সাড়ে তিন হাজার জাল শংসাপত্র তৈরি করেছেন।
গৌতম পঞ্চায়েতের দপ্তরে বসে এভাবে দিনের পর দিন দুর্নীতি করে জাল জন্ম শংসাপত্র তৈরি করতেন। আর সেই জন্ম সার্টিফিকেট দিয়ে তৈরি হতো পাসপোর্ট। গৌতমের কীর্তি সম্পর্কে পরিবারের লোকেরা কিছুই জানতেন না বলে দাবি করেছেন দাদা গোবিন্দ সর্দার।
সুত্রের খবর, পাসপোর্ট জালিয়াতির ঘটনায় গার্ডেনরিচ, একবালপুর, ভবানীপুর থানা এলাকা থেকে যে ক’জন গ্রেপ্তার হয়েছে প্রত্যেকের সঙ্গে গৌতমের যোগসুত্র রয়েছে। বর্তমানে গৌতম কলকাতা পুলিশের তদন্তের আওতায় রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে? গোটা ঘটনার তদন্ত করছে তদন্তকারী অফিসাররা।
উল্লেখ্য সুন্দরবনের বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া এলাকা গোসাবা ব্লক। আর এই ব্লকের পাঠানখালি গ্রাম পঞ্চায়েতে তৈরি হতো জাল জন্ম শংসাপত্র। চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। তবে পুলিশের তদন্তে আর কারা যুক্ত তাঁদের নাম সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার