মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

14 year old boy invents app that can detect Heart Attack in 7 seconds

স্বাস্থ্য | মাত্র ৭ সেকেন্ডে হৃদরোগ ধরা পড়বে! ১৪ বছরের ভারতীয় বংশোদ্ভূত কিশোরের আবিষ্কারে বদলে যাবে চিকিৎসাবিজ্ঞান?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৯ জুন ২০২৫ ১৫ : ৩৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৭ সেকেন্ডে হবে হৃদরোগ নির্ণয়! মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এক ভারতীয় বংশোদ্ভূত কিশোরের এমনই এক যুগান্তকারী অ্যাপ নজর কেড়েছে মার্কিন বিজ্ঞানী মহলে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা, ভারতীয় বংশোদ্ভূত কিশোরের বয়স মাত্র ১৪ বছর।

সিদ্ধার্থ নন্দিয়ালা নামের এই ছাত্র 'সার্কাডিয়ান এআই' নামে একটি অ্যাপ তৈরি করেছে, যা মাত্র সাত সেকেন্ডের মধ্যে হৃদযন্ত্রের শব্দ শুনে হৃদরোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে সক্ষম। এই অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে হৃদযন্ত্রের শব্দ বিশ্লেষণ করে। আমেরিকা ও ভারতে প্রায় ১৮,৫০০ রোগীর উপর পরীক্ষা করা হয়েছে অ্যাপটি। 

৯৬ শতাংশেরও বেশি নির্ভুলতার সঙ্গে হৃদরোগ শনাক্ত করতে সফল হয়েছে এই অ্যাপ। তবে প্রাথমিক ভাবে কার্যকারিতা প্রমাণ হলেও, এই অ্যাপ বর্তমানে শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরাই ব্যবহার করতে পারবেন বলে খবর। এই অভাবনীয় উদ্ভাবনের নেপথ্যে থাকা সিদ্ধার্থ বয়সে সবে ১৪ হলেও কাজে কিন্তু ছাপিয়ে গিয়েছে বড়দেরও। ইতিমধ্যেই সে শুরু করে দিয়েছে নিজস্ব স্টার্টআপ। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতে জাতীয় স্তরে স্বীকৃতিও পেয়েছে। বর্তমানে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সিদ্ধার্থ।

তবে এখানেই থামতে চায় না সে। সিদ্ধার্থের পরবর্তী লক্ষ্য হল এই একই প্রযুক্তি ব্যবহার করে ফুসফুসের রোগ নির্ণয়ের এমন এক পদ্ধতি তৈরি করা, যা চিকিৎসা জগতে নতুন বিপ্লব আনতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া