মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Music Therapy: রোগীকে ভাল রাখতে ওয়ার্ডে, ওটিতে গান গাইছেন ডাক্তার

Kaushik Roy | ৩১ ডিসেম্বর ২০২৩ ১৪ : ০৫Kaushik Roy
কৌশিক রায়: বহুদিন ধরে চিকিৎসা ক্ষেত্রে মিউজিক থেরাপি চলছে। রোগীকে মানসিক ভাবে সুস্থ করে তুলতে বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে বাজানো হয়ে থাকে গান বা যন্ত্রসঙ্গীত। কিন্তু এবার সেই মিউজিক থেরাপিকেই এক অন্য পর্যায়ে নিয়ে গেল বাগুইআটির এক বেসরকারি হাসপাতাল। সিডি-ক্যাসেট নয়, রোগীদের চাঙ্গা রাখতে গান গাইছেন খোদ চিকিৎসকই। বাগুইআটির এই বেসরকারি হাসপাতালের অর্থোপেডিক সার্জেন ডা. সুমন্ত ঠাকুর। গত ২০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি। হাসপাতালের ভেতরেই বানিয়ে ফেলেছেন ছোট্ট একটি রিহার্সাল রুম। ২০০৭ সাল থেকে তিনি ওয়ার্ডে শুরু করেন মিউজিক থেরাপি। একদিকে চলে হাড়ের চিকিৎসা, অন্যদিকে চলে গানের মাধ্যমে রোগীদের মন ভাল করার কাজ। ছোটবেলা থেকেই তাঁর গানের শখ ছিল। বর্তমানে পেশা আর নেশাকে একই সুতোয় বেঁধে ফেলেছেন তিনি।

ডা.সুমন্ত ঠাকুর জানালেন, "সপ্তাহে তিন দিন আমরা রোগীদের গান শোনাই। আমার নিজস্ব পাঁচ সদস্যের ব্যান্ড রয়েছে। বিশেষ কিছু ক্ষেত্রেও আমাদের সেশন চলে। অপারেশনের পর কারোর হয়তো দিনে দুটো ইঞ্জেকশন আছে। ইঞ্জেকশন দেওয়ার আগে প্রায় ৩০ মিনিট সেই রোগীকে আমরা গান শোনাই। মূল উদ্দেশ্য থাকে, তাঁদের মনটাকে ঘুরিয়ে দেওয়া। পছন্দের গান শুনতে শুনতে ওঁরাও আমাদের সঙ্গে গলা মেলান। মস্তিষ্কের ভেতরে অ্যমিগডালা, ইপোক্যাম্পাস, ফ্রন্টাল কর্টেক্স বলে কিছু জায়গা থাকে। গানের মাধ্যমে এই জায়গাগুলোকে জাগিয়ে তুলতে পারলেই রোগীর মন ঘুরে যায় সেদিকে।"

জেনারেল ওয়ার্ড তো বটেই ছোটখাটো অপারেশনের ক্ষেত্রে যখন অ্যানাসথেসিয়ার প্রয়োজন হয় না সেই সময়েও করা হয় এই লাইভ পারফরম্যান্স। অভিনব এই মিউজিক থেরাপির সঙ্গে যুক্ত রয়েছেন সাইকোলজিস্ট সুস্মিতা রায়। তিনি বলেন, "আমাদের মস্তিষ্ক দুটো ভাগে বিভক্ত। একটা ডোপামিন আর একটা এন্ড্রফিন। অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে এই দুটি অংশই খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা চেষ্টা করি গান শোনানোর পাশাপশি রোগীর কাউন্সেলিং করতে।" চিকিৎসার পাশাপাশি ২০ বছর ধরে এই মিউজিক থেরাপির পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের দিয়ে আসছেন চিকিৎসক সুমন্ত ঠাকুর। গানের তালিকাতেও কোনো বাছবিচার নেই। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকসঙ্গীত থেকে শুরু করে বাংলা রক - তালিকায় রয়েছে সবই।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া